
কবে থেকে সিরিজ শুরু
৩০ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামবে পাকিস্তান। ৩ ম্যাচে টেস্ট সিরিজের বাকি দুই টেস্ট যথাক্রমে ৭ অগাস্ট ও ২০ অগাস্ট শুরু হবে। এরপর ২৯ অগাস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে।

কী ভুল করল পিসিবি
পাকিস্তান দল আজ ইংল্যান্ডে পৌঁছেছে। তার আগে পিসিবি বাবর আজম-সরফরাজদের বিমান ধরার ছবি পোস্ট করেছিল। সেখানেই দেশের নামের বানান ভুল লেখে পাক ক্রিকেট বোর্ড। পাকিস্তানের পরিবর্তে পাকিয়াস্তান লেখা হয়। পিসিবি-র সোশ্যাল মিডিয়া পোস্টটিতে পাকিয়াস্তান দল ইংল্যান্ডের জন্য রওনা দিল লেখা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ট্রোল
দেশের নাম ভুল লেখার কারণে এরপর সোশ্যাল মিডিয়া জুড়ে ক্রিকেট ফ্যানেরা পাকিস্তানকে ট্রোল করা শুরু করে। কেউ লিখেছেন, এরা ভুল ইংরেজি বলা কোনও দিনও ছাড়তে পারবে না!

এর আগেও ভুল করেছে পিসিবি
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলা নিয়ে এক পোস্টে হ্যাপেন্ড বানান ভুল লিখে পাক ক্রিকেট বোর্ড ট্রোলড হয়েছিল।


Click it and Unblock the Notifications
২৩ জুন : ১৩ বছর আগে অন্য নজির গড়েছিলেন মাস্টার ব্লাস্টার সচিন


















