
শার্টলেস ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ হাফিজ।
এই মুহূর্তে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন হাফিজ। সেখানেই বন্ধুদের সঙ্গে মজা করার একটি মুহূর্ত শেয়ার করেন পাক ক্রিকেটার। যেখানে শর্ট প্যান্ট পরে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন হাফিজ। এই ছবি পোস্টের পরই কোহলি ভক্তদের নিশানায় হাফিজ। ইতিমধ্যেই পাকিস্তানের ক্রিকেটারকে নিয়ে সোশ্যাল সাইটে রোস্টিংও শুরু হয়েছে।
প্রসঙ্গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় শার্টলেস অবস্থায় ছবি পোস্ট করে ভাইরাল হয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।শর্ট প্যান্ট পরে তিনি সম্ভবত বিজ্ঞাপনের একটি শুটিং দৃশ্য পোস্ট করেন।এরপর বিরাটকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মজার কমেন্ট পড়েছে। কোহলি ফ্যানেদের অনেকেই লিখেছিলেন, 'দেশের নতুন ট্রাফিক আইন আসার পর পেনাল্টি বাবদ ফাইন দিতে গিয়ে সবকিছু হারিয়ে বসেছেন বিরাট।'
As long as we look within, we won't need to seek anything outside. 💫 pic.twitter.com/CvUVElZwjm
— Virat Kohli (@imVkohli) September 5, 2019
এবার বিরাটের সঙ্গে হাফিজের নাম জুড়ে গেল। হাফিজও জামা খুলে একই রকম একটি ছবি পোস্ট করতে তাঁকে টার্গেট করে কোহলিভক্ত নেটিজেনরা লিখেছেন, 'এনাকে দেখে রাখুন, ইনি গরীবের বিরাট কোহলি!' সঙ্গে বিরাটভক্তরা আরও লিখেছেন,'দয়া করে, কোহলিকে নকল করা বন্ধ করুন!'
Had Great Fun Together @sknpatriots @TridentSportsX @LaurieEvans32 @FabianAllen338 #SulphurSprings #NaturalMinerals St Lucia pic.twitter.com/AdGrTAgAem
— Mohammad Hafeez (@MHafeez22) September 24, 2019