
দুদেশে আটকে সানিয়া-শোয়েব
পাকিস্তান সুপার লিগ খেলার জন্য শোয়েব মালিক পাকিস্তানে ছিলেন। বিশ্ব মহামারীর সেই সময়ে ভারতে আটকে পড়েন সানিয়া। করোনার কারণে ১৭ মার্চ থেকে পিসিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতে অন্যদিকে মার্চ মাসে করোনা সংক্রমণের উদ্বেগে আন্তর্জাতিক বিমানে হ্রাস টানা হয়। ২৫ মার্চ থেকে ভারতে চার দফার লকডাউন চলেছে। এই পরিস্থিতি দুই ভিন্ন দেশে আটকে পড়েন শোয়েব-সানিয়া।

শোয়েব সঙ্গে দেখা না হওয়া নিয়ে সানিয়ার আক্ষেপ
কোভিড ১৯ মহামারির পরিস্থিতিতে শোয়েবের সঙ্গে দেখা না করতে পারা নিয়ে আগে এক পোস্টে সানিয়া উদ্বেগ প্রকাশ করেন। যেখানে ভারতীয় টেনিস খেলোয়াড় লেখেন, 'আমার সন্তান আর কখনও তাঁর বাবাকে দেখতে পাবে কিনা জানা নেই। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি একটাই ভয়াবহ যে এই কথা বলতে বাধ্য হলাম'। শেষ পর্যন্ত সেই দূরত্ব এবার ঘুছতে চলেছে।

জুলাইয়ে পাকিস্তানের ইংল্যান্ড সফর
জুলাইয়ে ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান। ইংল্যান্ডে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাক দল। সিরিজে পাক দলে শোয়েব মালিকের নাম রয়েছে। তবে দলের বাকি সদস্যদের সঙ্গে ইংল্যান্ড যাচ্ছেন না শোয়েব।

পরিবারের সঙ্গে দেখা করার জন্য শোয়েবকে বিশেষ অনুমতি
পাক ক্রিকেট বোর্ডের থেকে অনুমতি মেলায় কিছুদিনের জন্যে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ক্রিকেটে ফিরতে পারবেন শোয়েব।দীর্ঘ পাঁচ মাস তাঁর সঙ্গে সানিয়া ও ইজহানের দেখা হয়নি। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন,'করোনা সংকটে মাঝেই এখন আন্তর্জাতিক ভ্রমণে ধীরে ধীরে নিষেধাজ্ঞা উঠছে। শোয়েব দীর্ঘ পাঁচ মাস নিজের পরিবারের কাউকে দেখতে পায়নি। ওর মানসিক উদ্বেগ নিয়ে ক্রিকেট বোর্ডও চিন্তিত। সেই কারণেই বিশেষ অনুমতিতে ইংল্যান্ডে সিরিজের আগে মালিককে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেওয়া হয়েছে। '


Click it and Unblock the Notifications



















