শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের মাঝে প্ল্যাকার্ড হাতে এক ক্রিকেট সমর্থক, কোহলির জন্য দিলেন বিশেষ বার্তা।
পছন্দের ক্রিকেটার বা পছন্দের দলের সমর্থনে প্ল্যাকার্ডে নানা রকম বার্তা লিখে মাঠে আসেন সমর্থকরা। বুধবার অবশ্য একেবারে অন্য চিত্র ধরা পড়ল।
প্ল্যাকার্ডের মধ্যে দিয়ে বিরাটকে ওয়াঘার ওপারে পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলে আসার আমন্ত্রণের বার্তা দিয়েছেন এক পাক ক্রিকেট ফ্যান। প্লাকার্ড হাতে কোহলি ফ্যানের সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
@imVkohli we are hoping you to come Pakistan and play cricket here also. We love you I am big fan of you. Lots of love ❤️ and strength from 🇵🇰 #PakVsSri #Lahore #Pakistan pic.twitter.com/ACHm00qd6p
— Shahbaz Sharif Qasmi (@shahbazSSQ) October 9, 2019
বুধবার পাকিস্তানের গদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের শেষ ম্যাচ খেলেছে পাকিস্তান। সেই ম্যাচের মাঝে প্ল্যাকার্ড হাতে বিরাটের কাছে বিশেষ আবেদন রেখেছেন ঐ ক্রিকেটভক্ত। প্ল্যাকার্ডে ঐ ভক্ত বিরাটকে উদ্দেশ করে লেখেন, 'আমরা তোমায় পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলতে দেখতে চাই। '
প্রসঙ্গত ২০০৮ সালে ভারতের মাটিতে মুম্বই হামলার পর পাকভূমিতে গিয়ে ক্রিকেট খেলা বয়কট করেছে ভারত। সাম্প্রতিক সময়ে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনার উপর জঙ্গি হামলার ঘটনার পর দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এখন আরও তলানীতে। এই পরিস্থিতিতে দুই দেশের ক্রিকেট সম্পর্কও বিশ বাঁও জলে। একমাত্র আইসিসি'র আন্তর্জাতিক টুর্নামেন্টেই মুখোমুখি হয় দুই দেশ। এই পরিস্থিতিতেই পাকভূমিতে কোহলিকে ক্রিকেট খেলার আমন্ত্রণ জানালেন এই ক্রিকেট ফ্যান।