
কেরিয়ারে শুরুতে আলেচনায় নাসিম
মাত্র ১৬ বছর ৩৫৯ দিনে কনিষ্ঠতম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে হ্যাটট্রিক করে নজির গড়েন শাহ। এই হ্যাটট্রিকের সুবাদে সংবাদ শিরোনামে উঠে আসেন নাসিম।

বিরাটের মুখোমুখি হতে চান
সেই নাসিম শাহ ভারত অধিনায়ক বিরাট কোহলির মুখোমুখি হওয়ার জন্য মুখিয়ে রয়েছেন বলে সাক্ষাৎকারে জানিয়েছেন।

কোহলিকে শ্রদ্ধা করা নিয়ে কী বলছেন নাসিম
পাকিস্তানের তরুণ পেসার বিরাট সম্পর্কে বলেন, 'বিরাট কোহালিকে শ্রদ্ধা করি, কিন্তু ভয় পান না। বিশ্বের সেরা ব্যাটসম্যানকে বল করা সব সময়েই চ্যালেঞ্জের।'

ভারত-পাক ম্যাচ সবসময় স্পেশাল
দুই দেশের মধ্যে ক্রিকেট ম্যাচ প্রসঙ্গে নাসিম বলেন, ' ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ে স্পেশাল। আমাকে অনেকেই বলেছেন, এই ম্যাচ একজনকে মুহূর্তেই জিরো থেকে হিরো বানিয়ে দেয়। এই ম্যাচ ঘিরে উত্তেজনা এতটাই বেশি থাকে যে, মুহূর্তেই এই ম্যাচে ভালো খেললে আপনি নায়ক বনে যেতে পারেন। সেই কারণেই আমি ভারতের বিরুদ্ধে খেলতে চাই।'


Click it and Unblock the Notifications
আম্ফান বিধ্বংসী সুন্দরবনকে সাহায্য করতে শিল্টনের আবেদনে সাড়া মোহনবাগানীদের


















