
পিসিবির বিবৃতি
বুধবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতি দিয়ে পিসিবি-র চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন অস্ট্রেলিয়া বা ভারতে প্রাক্তন ক্রিকেটাররা অনুর্ধ্ব-১৯ দলকে সাফল্য এনে দিয়েছেন। পাগকিস্তান বোর্ডও তাদের বয়সভিত্তিক দলগুলি সামলানোর দায়িত্ব প্রাক্তন ক্রিকেটারদের দিতে চায়। ভারতের মতোই বিদেশী কোচদের সঙ্গে তাদের দেশীয় কোচদের জুড়ে দেওয়া হবে।

দ্রাবিড় এফেক্ট
নিঃসন্দেহে প্রতিবেশী রাষ্ট্রের বোর্ডের এমন সিদ্ধান্তের পিছনে কাজ করছে রাহুল দ্রাবিড়ের অবাবনীয় সাফল্য। তিনি যেভাবে ভারতের তরুণ ক্রিকেটারদের তৈরি করছেন, তা বিভিন্ন মহল থেকে প্রশংসা কুড়িয়েছে। গত বছর তাঁর কোচিং-এ ভারতের অনুর্ধ্ব-১৯ দল অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপও জিতেছে।

অস্ট্রেলিয়ার প্রাক্তনীরা
একই ভাবে অস্ট্রেলিয়াতেও প্রাক্তন ক্রিকেটারদের কার্যকরীভাবে ব্যবহার করে থাকে ক্রিকেট অস্ট্রেলিয়া। অ্যালান বর্ডার দীর্ঘদিন নির্বাচক হিসেবে কাজ করেছেন। রিকি পন্টিং, ল্যাঙ্গাররা বর্তমান দলের সঙ্গে যুক্ত হয়েছেন। রডনি মার্শ আছেন যুব দলের দায়িত্বে।

কি বলছেন ইউনিস?
টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ রান-শিকারী ইউনিস খান। বোর্ড তাঁকে চাইলে তিনি এই দায়িত্ব নিতে রাজি বলেই জানিয়েছেন তিনি। তবে তাঁর শর্ত হল, তাঁকে কোচের পদে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। বোর্ড কর্তাদের বা অন্য কারোর নাক গলানো চলবে না।


Click it and Unblock the Notifications




















