হাইলি সাসপিশাস! পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, যত রহস্য ক্রিকেটারের করোনা রিপোর্টে!

ক্রিকেটেরদের করোনা আক্রান্ত হওয়ার খবরে সবারই নজর রয়েছে। গত কয়েক সপ্তাহে শাহিদ আফ্রিদি থেকে মাশরাফি মোর্তাজা করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর পাকিস্তান দলের একাধিক ক্রিকেটার ও সার্পোট স্টাফদের করোনা সংক্রমিত হওয়ার খবর জানা যায়। তালিকায় পাকিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ হাফিজের নাম রয়েছে। আর সেই হাফিজের করোনা রিপোর্টকে ঘিরে রহস্য।

যত রহস্য করোনা রিপার্টে

যত রহস্য করোনা রিপার্টে

পাকিস্তানের অল রাউন্ডার হাফিজের প্রথমবার করোনা পরীক্ষার ফল পজিটিভ ছিল। এরপর ফের তার পরীক্ষা হয়। সেই রিপার্টে নেগেটিভ আসে। নতুন করে আবার পরীক্ষা করা হলে, সেই রিপোর্ট কী আসে সেই নিয়ে বিস্তর আলোচনা! হাফিজের শরীরে করোনার এই লুকোচুরি নিয়ে রহস্য তৈরি হয়েছে।

পিসিবির করোনা পরীক্ষায় পজিটিভ হাফিজ

পিসিবির করোনা পরীক্ষায় পজিটিভ হাফিজ

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে রয়েছেন হাফিজ। সফরের জন্য ২৯ সদস্যের দল ও সার্পোট স্টাফদের করোনা পরীক্ষা করা হলে, ১০ জনের শরীরে ভাইরাস মেলে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের করোনা পরীক্ষার সেই তালিকায় হাফিজের নাম ছিল।

ব্যক্তিগত পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট

ব্যক্তিগত পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট

পিসিবি রিপোর্ট প্রকাশ করার পরদিন একটি বেসরকারি হাসপাতালে গিয়ে হাফিজ আবার টেস্ট করান। এবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। সেই রিপোর্টের ফল টুইটারে তুলে ধরেন হাফিজ।

হাফিজের উপর চটেছে পিসিবি

হাফিজের উপর চটেছে পিসিবি

পিসিবি করোনা পরীক্ষার পর হাফিজ কেন ব্য়ক্তিগত করোনা পরীক্ষা করাতে গেলেন, এবং সেই রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। সেই নিয়ে হাফিজের উপর পিসিবি চটেছে।

 বোর্ডের দ্বিতীয়বার করোনা পরীক্ষা

বোর্ডের দ্বিতীয়বার করোনা পরীক্ষা

বিতর্কের পর পিসিবি হাফিজের দ্বিতীয়বার করোনা পরীক্ষা করিয়েছে। যে পরীক্ষার রিপোর্ট শনিবার আসবে। এবার করোনা রিপোর্ট পজিটিভ হলে, ইংল্যান্ড যাওয়ার বিমান মিস করবেন ক্রিকেটার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, June 27, 2020, 13:05 [IST]
Other articles published on Jun 27, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+