
কবে থেকে শুরু ক্যাম্প
২২ জুন থেকে ক্যান্ডিতে শুরু হচ্ছে প্রস্তুতি। ক্যান্ডির পাল্লেকেলেতে ২২ জুন থেকে প্রস্তুতি শিবির শুরু হবে। বৃহস্পতিবার অনুশীলনের জন্য ২৪ জন ক্রিকেটারের নাম ঘোষণা হয়েছে। ছয় সদস্যের কোচিং টিম ক্রিকেটারদের সঙ্গে কাজ করবে।

ভারতের বিরুদ্ধে সিরিজ বাতিল
করোনা পরবর্তী সময় জুলাইয়ে ভারতের বিরুদ্ধে সিরিজ দিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটে ফেরার কথা থাকলেও তা কোভিড সংকটের কারণে বাতিল হয়েছে। এরপর বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ খেলা নিয়েও সংশয় রয়েছে।

নেই মালিঙ্গা
পাল্লেকেলেতে প্রস্তুতির জন্যে ঘোষিত ২৪ সদস্যের শ্রীলঙ্কান দলের টি-২০ ক্রিকেট অধিনায়ক লাসিথ মালিঙ্গার অবশ্য নাম নেই। কেন তার নাম রাখা হয়নি, সেই নিয়ে অবশ্য চর্চা চলেছে। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সেই নিয়ে অবশ্য কোনও আডপেট নেই।

বাইশ গজে কবে বল গড়াচ্ছে
প্রসঙ্গত ৮ জুলাই ইংল্যান্ড সফরে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ঐ ম্যাচ দিয়েই করেনা পরবর্তী সময়ে প্রথমবার ক্রিকেট মাঠে বল গড়াতে চলেছে।


Click it and Unblock the Notifications
আইপিএলের ইতিহাসে সেরা পাঁচ অল-রাউন্ডারের তালিকা দেখে নেওয়া যাক


















