দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতের সম্ভাব্য প্রথম একাদশে চোখ বুলিয়ে নিন

শনিবার রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজে ২-০ ফলে এগিয়ে থাকা টিম ইন্ডিয়া এই টেস্ট যে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবে, তা বলাই বাহুল্য। এক নজরে দেখে নেওয়া যাক যে ওই ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য প্রথম একাদশ কী হতে পারে।

 ওপেনে রোহিত-মায়াঙ্ক

ওপেনে রোহিত-মায়াঙ্ক

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাইজাক টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়ালের মধ্যে ৩১৭ রানের রেকর্ড পার্টনারশিপ হয়। ওই ইনিংসে দ্বিশতরান করেন মায়াঙ্ক। শতরান করেন রোহিত। দ্বিতীয় ইনিংসে মায়াঙ্ক ব্যর্থ হলেও ফের শতরান করেন হিটম্যান। পুনে টেস্ট এক ইনিংসই ব্যাট করেছে ভারত। ওই ইনিংসে রোহিত শর্মা ব্যর্থ হলেও ফের শতরান করেন মায়াঙ্ক আগরওয়াল। বিস্তর পরীক্ষা নীরিক্ষার পর রোহিত-মায়াঙ্ক জুটিই যে টেস্টে ভারতের ওপেনিং স্লটকে নির্ভরতা জোগাচ্ছে, তা বলাই বাহুল্য।

তিনে চেতেশ্বর পূজারা

তিনে চেতেশ্বর পূজারা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংস ও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতরান করেন চেতেশ্বর পূজারা। তৃতীয় টেস্টেও তিনি তিন নম্বরে নামবেন, তা মোটামুটি নিশ্চিত।

চারে বিরাট কোহলি

চারে বিরাট কোহলি

পুনে টেস্টের প্রথম ইনিংসে ২৫৪ রানে অপরাজিত থাকেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টেও তিনি ভারতীয় ব্যাটিং লাই-আপের অন্যতম মেরুদণ্ড।

পাঁচে অজিঙ্ক রাহানে

পাঁচে অজিঙ্ক রাহানে

পুনে টেস্ট ম্যাচে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে শতরান পার্টনারশিপ করা টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে তৃতীয় টেস্টেও দেশের ভরসা।

 ছয়ে ঋদ্ধিমান সাহা

ছয়ে ঋদ্ধিমান সাহা

পুনে টেস্টে উইকেটের পিছনে দাঁড়িয়ে অসাধারণ ক্যাচ নেওয়া ঋদ্ধিমান সাহা এই ম্যাচের ন্যাচারাল চয়েজ।

সাতে রবীন্দ্র জাদেজা

সাতে রবীন্দ্র জাদেজা

পুনে টেস্টে ব্যাট হাতে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা। ওই ম্যাচে বল হাতেও কামাল দেখান জাদু।

আটে রবীচন্দ্রন অশ্বিন

আটে রবীচন্দ্রন অশ্বিন

দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে দুর্দান্ত ক্যামব্যাক করা স্পিনার রবীচন্দ্রন অশ্বিন, রাঁচি টেস্টেও খেলবেন বলেই মনে করা হচ্ছে।

শামি-ইশান্ত-উমেশ

শামি-ইশান্ত-উমেশ

পুনে টেস্টে ক্য়ামবাক করেই দুর্দান্ত বল করেন ভারতীয় পেসার উমেশ যাদব। চোট সারিয়ে ফিরে মহম্মদ শামি তো জীবনের সেরা ফর্মে আছেন বলা চলে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খুব একটা দাগ কাটতে না পারলেও এই ম্যাচে ভারতীয় দলে থেকে যেতে পারেন ইশান্ত শর্মা।

 পরিবর্তন

পরিবর্তন

রাঁচি টেস্ট দলে পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলা চলে। তবে সম্ভাবনা একটাই, রাঁচি টেস্টে পেসার ইশান্ত শর্মার বদলে ব্যাটসম্যান হনুমা বিহারীকে খেলাতে পারেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, October 18, 2019, 13:34 [IST]
Other articles published on Oct 18, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+