ভারতের হয়ে ওয়ান ডে খেলার যোগ্যতা নেই, কেন এমন মনে হয়েছিল দ্রাবিড়ের

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের নাকি নিজের যোগ্যতা নিয়ে একসময় সংশয় তৈরি হয়েছিল। হ্যা, ঠিকই পড়েছেন ভারতীয় ক্রিকেটের দি ওয়াল এমনটাই জানিয়েছেন।

টেস্টে সফল, ওডিআইতে স্লথ ব্যাটিং দ্রাবিড়কে নিয়ে প্রশ্ন তুলে দেয়

টেস্টে সফল, ওডিআইতে স্লথ ব্যাটিং দ্রাবিড়কে নিয়ে প্রশ্ন তুলে দেয়

টেস্ট ক্রিকেটে দারুণ সফল ব্যাটসম্যান। ধৈর্য্যের পরীক্ষায় উইকেট ধরে রেখে তাঁর মতো ধ্রুপদী ব্যাটিং করা বিশেষ ব্যাটসম্যান ক্রিকেটের ইতিহাসে খুব কমই রয়েছে। সেই দ্রাবিড়ই নাকি একসময় দেশের জার্সিতে ওডিআই ক্রিকেট খেলার ক্ষেত্রে নিজের যোগ্যতা নিয়ে সংশয়ে ছিলেন। রাহুল দ্রাবিড়ের মনে একসময় এমন প্রশ্ন দানা বেধেছিল।

১৯৯৮ সালে ভারতের ওডিআই দল থেকে বাদ পড়েছিলেন দ্রাবিড়

১৯৯৮ সালে ভারতের ওডিআই দল থেকে বাদ পড়েছিলেন দ্রাবিড়

১৯৯৮ সালে ভারতের পঞ্চাশ ওভারের দল থেকে রাহুল দ্রাবিড় বাদ পড়েছিলেন। স্লথ ব্যাটিংয়ের জন্য দ্রাবিড় দল থেকে বাদ যান। তাঁর স্ট্রাইট রেট প্রশ্নের মুখে পড়েছিল। সেই সময়ই ব্যাটসম্যান হিসেবে নিজের যোগ্যতা নিয়ে দ্বিধাগ্রস্থ হয়ে পড়েন দ্রাবিড়।

নিজের যোগ্যতা নিয়ে কেন সংশয় তৈরি হয়েছিল দ্রাবিড়ের

নিজের যোগ্যতা নিয়ে কেন সংশয় তৈরি হয়েছিল দ্রাবিড়ের

ডব্লিউ ভি রামনের সঙ্গে এক ক্রিকেট আড্ডায় দ্রাবিড় বলেছেন, '১৯৯৮ সালে ওয়ানডে দল থেকে বছর খানেকের জন্য বাইরে চলে গিয়েছিলাম। সেই সময় ক্রিকেট ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত। লড়াই করে ফিরতে হয়েছিল। কিন্তু ঐ সময় নিজের যোগ্যতা নিয়ে মনে মনে নিজেরই প্রশ্ন জাগত। আমি ওয়ানডে খেলার উপযুক্ত কি না, তা নিয়ে আত্মসমালোচনা করতাম। কেরিয়ারের শুরু থেকেই আমি জমিতে বল রেখে খেলি, তুলে মারি না। সেই গুণ ওডিআইয়ে বুমরাং হয়ে যায়। সেই কারণেই নিজের যোগ্যতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।'

দ্রাবিড়ের ১৯৯৯ বিশ্বকাপ

দ্রাবিড়ের ১৯৯৯ বিশ্বকাপ

তিনি যে একদিনের ক্রিকেটে যোগ্য ক্রিকেটার, ১৯৯৯ বিশ্বকাপে দ্রাবিড় অবশ্য সেটা প্রমাণ করেছিলেন। ১৯৯৯ বিশ্বকাপের দলের পক্ষে সর্বাধিক ৪৬১ রান করেছিলেন দ্রাবিড়। লম্বা কেরিয়ারে দেশের হয়ে ১৬৪ টি টেস্ট খেলার পাশাপাশি দ্রাবিড় ৩৪৪টি ওডিআই ম্যাচও খেলেছেন। টেস্টে ১৩,২৮৮ রানের পাশাপাশি ওডান ডে ক্রিকেটে তাঁর ব্যাট থেকে ১০,৮৮৯ রান এসেছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, July 18, 2020, 15:45 [IST]
Other articles published on Jul 18, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+