বিরাট কোহলিই আরসিবি-র অধিনায়ক, জানালেন দলের ক্রিকেট পরিচালক

ভারতীয় জার্সিতে বিরাট কোহলির অধিনায়কত্বের আকর্ষণীয় রেকর্ড আইপিএলে এসে যেন থমকে গিয়েছে। এত ক্যারিশমা থাকা সত্ত্বেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একবারও তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরকে চ্যাম্পিয়ন করতে পারেননি বিরাট। ওজনদার দল নিয়েই প্রতিবার টুর্নামেন্টে মুখ থুবড়ে পড়তে হয়েছে আরসিবি-কে। তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক, বিরাটকেই কী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের অধিনায়ক করে রাখা হবে, নাকি এ ব্যাপারে অন্য কিছু ভাবছে টিম ম্যানেজমেন্ট।

তবে তেমনটা হওয়ার কোনও সম্ভাবনা নেই। কারণ আপাতত দলে অধিনায়ক পরিবর্তনের কোনও প্রয়োজন নেই বলেই মনে করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের ক্রিকেট পরিচালক মাইক হেসন। এর অর্থ আইপিএলের আগামী মরশুমে আরসিবি-কে নেতৃত্ব দিতে দেখা যাবে। তবে টুর্নামেন্টের আগের ফর্ম্যাটে হওয়া ভুল যাতে আগামী দিনে না হয়, সেদিকে বিরাটকে লক্ষ্য রাখতে হবে বলেও জানিয়েছেন মাইক হেসন।

বেশকিছু মহল থেকে দাবি করা হয়েছে, ভারত অধিনায়ক বিরাট কোহলি নাকি দলের ওপর নিজের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেন। তিনি নিজের মর্জি মতো খেলোয়াড়ে নির্বাচন করেন বলেও অভিযোগ। আর তার প্রভাব আরসিবি-র পারফরম্যান্সে পড়ে বলেও দাবি করেছেন কেউ কেউ। যদিও সেই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন আরসিবি-র ক্রিকেট পরিচালক মাইক হেসন। সাফ জানিয়েছেন, এমন কোনও তথ্য তাঁর কাছে নেই।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, September 19, 2019, 18:08 [IST]
Other articles published on Sep 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+