রেকর্ড অর্ধশতরান থেকে নোটবুকে জবাব, বিরাটে মুগ্ধ বিগ বি থেকে রিচার্ডস, আপ্লুত টিম ইন্ডিয়ার অধিনায়ক

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৪ রানে অপরাজিত ইনিংস খেলে ভারতকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়কোচিত এই ইনিংসের মাধ্যমে প্রায় ধরাছোঁয়ার বাইরে চলে যান বিরাট। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার কেসরিক উইলিয়ামসকে নোটবুকে জবাব দেওয়ার সেলিব্রেশন নজর কেড়েছে বিগ বি অমিতাভ বচ্চনের।

বিরাটের ২৩তম অর্ধশতরান

বিরাটের ২৩তম অর্ধশতরান

হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ৫০ বলে ৯৪ রানের ইনিংস খেলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এটি তাঁর টি-টোয়েন্টি কেরিয়ারের ২৩তম অর্ধশতরান। ২০ ওভারের ক্রিকেটে সর্বাধিক অর্ধশতরানকারী ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

বিরাটে মুগ্ধ ভিভ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট করতে নেমে শুরুটা সাবধানে করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। উইকেট টিকিয়ে আচমকাই রানের গতি বাড়ান ভিকে। এতটাই বিধ্বংসী আকার নেন যে খেই হারিয়ে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। ৫০ বলে ৯৪ রানের ইনিংসে ৬টি ছক্কা ও ৬টি চার হাঁকিয়েছেন বিরাট। টিম ইন্ডিয়ার অধিনায়কের এমন ধ্বংসাত্মক ইনিংসের প্রশংসায় সরব ক্যারিবিয়ান লেজেন্ড স্যার ভিভিয়ান রিচার্ডস। টুইটারে লিখেছেন, 'আমেজিং। জাস্ট আমেজিং'। উল্লেখ্য প্রকাশ্যে বিরাট কোহলির প্রশংসা আগেও করেছেন ভিভিয়ান রিচার্ডস।

ধন্যবাদ বিগ বস

ভিভ রিচার্ডসের প্রশংসায় আপ্লুত বিরাট, ক্যারিবিয়ান লেজেন্ডকে বিগ বস বলে সম্বোধন করেছেন। ভিভ-র প্রশংসা তাঁর কাছে অনেক কিছু বলেও টুইটারে লিখেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

উইলিয়ামসকে জবাব

ওয়েস্ট সফরের এক ম্য়াচে বিরাট কোহলিকে আউট করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার কেসরিক উইলিয়ামস। সেই ম্যাচে ভারত অধিনায়ককে সাজঘরে ফিরিয়ে নোটবুক সেলিব্রেশন করেছিলেন উইলিয়ামস। হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে উইলায়ামসকে ছক্কা হাঁকিয়ে, পাল্টা নোটবুক সেলিব্রেশনেই জবাব দেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার সেই সেলিব্রেশন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিরাট হইতে সাবধান

বিরাট কোহলির শারীরিক ভাষায় মুগ্ধ হয়ে বিশ্বের সব বোলারদের সাবধান করেছেন বিগ বি অমিতাভ বচ্চন। মজার ছলে নিজের সুপারহিট সিনেমা 'অমর আকবর আন্টোনি'-র সংলাপ টুইটারে লিখেছেন শাহেনশা। বলেছেন, 'আরে ভাই কতবার বলেছি, বিরাটকে বিরক্ত করো না, কিন্তু তোমরা কথাই শোনো না। এখন দেখো সে কীভাবে উত্তর দিল। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের মুখ দেখার মতো।'

বিরাটের শ্রদ্ধা

অমিতাভ বচ্চনের উদ্দেশে পাল্টা টুইট করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। লিখেছেন, বিগ বি-র সিনেমার ওই সংলাপ তাঁর ভীষণ পছন্দের। বলিউড শাহেনশা তাঁর কাছে অনুপ্রেরণা বলেও জানিয়েছেন বিরাট কোহলি।

রাহুলের এক হাজার

রাহুলের এক হাজার

হায়দরাবেদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ৪০ বলে ৬২ রান করেছেন কেএল রাহুল। এই ম্যাচেই সপ্তম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রান পূর্ণ করেছেন রাহুল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, December 7, 2019, 11:56 [IST]
Other articles published on Dec 7, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+