
ভয়াবহ করোনা ভাইরাস
বিশ্বব্যাপী ৫০ লক্ষেরও মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ২৫ হাজারেরও বেশি মানুষ। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লক্ষ পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে তিন হাজারেরও বেশি মানুষের। মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান, পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে।

স্থগিত আইপিএল
ঠিক ছিল, চলতি বছরের ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল। করোনা ভাইরাসের জেরে তা পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু করার কথা ভেবেছিল বিসিসিআই। কিন্তু দেশজুড়ে লকডাউন জারি থাকায় এবং তার মেয়াদ বৃদ্ধি হওয়ায় আইপিএল ফের স্থগিত করে দিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে টুর্নামেন্ট। তবে প্রয়োজনে ম্যাচ সংখ্যা কমিয়ে ফাঁকা স্টেডিয়ামেও আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই।

আইপিএল না হলে কত ক্ষতি
২০২০ আইপিএল না হলে ৩৮০০ কোটিরও বেশি টাকা ক্ষতি হতে পারে বিসিসিআই ও টুর্নামেন্টের স্টেক হোল্ডারদের। সরাসরি ক্ষতি হতে পারে ৩২৬৯ কোটি টাকা। ইতিমধ্যেই ভিভো-কে পাঁচ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পনসরশিপ দিয়েছে বিসিসিআই। চলতি বছর টুর্নামেন্ট না হলে সেখানেও ৪০০ কোটি টাকা ক্ষতি হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের। আবার সেন্ট্রাল স্পনসরশিপ থেকে ২০০ কোটি টাকা ক্ষতি করবে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বোর্ডের।

সেপ্টেম্বর এবং নভেম্বর
চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা ভাইরাসের কারণ ওই টুর্নামেন্ট পিছিয়ে গেলে, তার জায়গায় আইপিএল আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই। সেক্ষেত্রে ২৫ সেপ্টেম্বর থেকে ১ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট করার কথা ভাবা হচ্ছে বলে বোর্ডের একটা সূত্রের তরফে জানানো হয়েছে। আইসিসি-র পরামর্শ মতোই এই সময়টা নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে বলেও জানিয়েছেন বিসিসিআই-র এক কর্তা। তবে সবকিছুই পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে জানানো হয়েছে। করোনা ভাইরাসের প্রভাব পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কোনও কিছু ভাবা হবে না বলেও জানানো হয়েছে।


Click it and Unblock the Notifications
ওয়ান ডে-তে সর্বাধিক অর্ধ-শতরান করা ৬ ক্রিকেটারদের তালিকায় ভারতের দুই রথি

















