ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কোন দেশের বোলিং আক্রমণকে এগিয়ে রাখলেন পন্টিং?

ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்து ஆரோன் பின்ச் புதிய சாதனை!- வீடியோ

দেশ ও বিদেশের মাটিতে একের পর এক টেস্ট সিরিজে বিধ্বংসী পারফরম্যান্স করা ভারতীয় ক্রিকেট দলের বোলিং আক্রমণের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। তা সত্ত্বেও তাঁর দেশ অর্থাৎ অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ, ভারতের থেকে কিছুটা হলেও এগিয়ে আছে বলে মনে করেন রিকি। এর পিছনে যুক্তিও দিয়েছেন দুই বারের বিশ্বকাপ জয়ী অজি দলের অধিনায়ক।

ভারতীয় পেসাররা দুর্দান্ত

ভারতীয় পেসাররা দুর্দান্ত

জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদব সম্বলিত ভারতের পেস বোলিং বিভাগ এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বলে মেনে নিয়েছেন অস্ট্রেলিয় লেজেন্ড রিকি পন্টিং। ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাঠে এবং দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে ধরাশায়ী করতে ভারতীয় পেসাররা যে ভূমিকা নিয়েছেন, তা অতুলনীয় বলে দাবি পন্টিং-র। বিশেষ করে গত দুই বছরে জসপ্রীত বুমরা ও মহম্মদ শামির পারফরম্যান্সে তিনি মুগ্ধ বলে জানিয়েছেন অজি লেজেন্ড।

স্পিন শক্তি বাড়তি পাওনা

স্পিন শক্তি বাড়তি পাওনা

রিকি পন্টিং মনে করেন, প্রতি টেস্ট ম্যাচে ভারতীয় ফাস্ট বোলারদের যোগ্য সঙ্গত দিচ্ছে রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা সম্বলিত স্পিন বিভাগ। প্রতি ইনিংস এক কিংবা দুটি করে গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ভারতীয় স্পিনাররা, শামি-বুমরাদের কাজ সহজ করে দেন বলে জানিয়েছেন রিকি পন্টিং।

ভয়ঙ্কর অস্ট্রেলিয়াও

ভয়ঙ্কর অস্ট্রেলিয়াও

ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে অ্যাসেজ ড্র করার পিছনে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলাররা বড় ভূমিকা নেন। দেশের মাটিতে পাকিস্তানকে দুর্মুষ করতেও প্যাট কমিন্স, মিচেল স্টার্কদের অবদান অতুলনীয় বলে জানিয়েছেন রিকি পন্টিং। চলতি বছর টেস্টে ৫০ উইকেট নিয়েছেন কমিন্স। যত দিন যাচ্ছে, তত তিনি ভয়ঙ্কর হয়ে উঠছেন। এহেন বোলিং আক্রমণের সঙ্গে ভারতের পেসারদের একই পর্যায়ে রেখেছেন অজি লেডেন্ড।

পার্থক্য গড়েছেন স্পিনাররা

পার্থক্য গড়েছেন স্পিনাররা

ভারত ও অস্ট্রেলিয়ার পেস আক্রমণে কোনও পার্থক্য না থাকলেও স্পিন বিভাগে অজি শিবির কিছুটা হলেও এগিয়ে আছে বলে মনে করেন রিকি পন্টিং। তাঁর দাবি, দেশের মাটিতে অস্ট্রেলিয়ার স্পিনার ন্যাথান লায়ানের রেকর্ড, ভারতের রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার থেকে ভালো। পাকিস্তানকে ২-০ ফলে সিরিজ হোয়াইট ওয়াশ করতে এই অজি স্পিনারের অবদান বিরাট বলে মনে করেন পন্টিং।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, December 3, 2019, 13:22 [IST]
Other articles published on Dec 3, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+