এমএস ধোনিই তাঁর গুরু, বিতর্কের মধ্যেও জানান দিলেন ঋষভ পন্থ, বিস্তারিত জেনে নিন

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি। ওই সিরিজের জন্য আবারও মাহির পরিবর্তে টিম ইন্ডিয়ায় ঋষভ পন্থকে সুযোগ দেওয়া হয়েছে। দলে রাখা হয়েছে কেরলের তরুণ উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকেও। এমএস ধোনিকে ছাড়া ভারতীয় ক্রিকেট নিয়ে ভাবনার সময় এসেছে বলে জানিয়েও দিয়েছেন দেশের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদও।

তবে কী ভারতীয় ক্রিকেটে এবার সত্যিই শেষ হতে চলেছে ধোনি জমানা। তরুণদের ভিড়ে আর কী ব্যাট হাতে বাইশ গজে আর দস্তানা হাতে উইকেটের পিছনে দেখা যাবে দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ককে, এই প্রশ্ন যখন ক্রিকেট বিশ্বে আরও একবার ঘোরাফোরা করতে শুরু করেছে, তখন ধোনির শরণেই হাজির হলেন শিষ্য ঋষভ পন্থ। এমএসের রাঁচির বাড়িতে খোশ-মেজাজেই চোখে পড়েছে টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষককে। ধোনি ও তাঁর ক্রিকেট কেরিয়ার নিয়ে যে যাই বলুন, সৌজন্যে কোনও কমতি রাখতে তিনি অন্তত রাজি নন বলে বুঝিয়ে দিয়েছেন ঋষভ পন্থ।

View this post on Instagram

Good Vibes Only 😎🤘🏻 🐕 @mahi7781

A post shared by Rishabh Pant (@rishabpant) on

টিম ইন্ডিয়ায় এমএস ধোনির পরিবর্ত হিসেবে ঋষভ পন্থকেই ভাবা হচ্ছে বলে জানিয়েছেন দেশের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। তা নিয়ে শুরু হওয়া জল্পনার মধ্যেই মহেন্দ্র সিং ধোনির বাড়িতে তাঁর পাশে বসে পোষ্য কুকুরের মাথায় হাত বোলাতে দেখা যাচ্ছে ঋষভ পন্থকে। সেই ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষক। নিচে লিখেছেন, 'গুড ভাইবস অনলি'। ঋষভের ওই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেশের তরুণ উইকেটরক্ষক তথা ব্যাটসম্যানের সৌজন্যে মুগ্ধ হয়েছেন এমএস ধোনি ফ্যানরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, October 25, 2019, 14:12 [IST]
Other articles published on Oct 25, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+