বান্ধবী ইশা নেগির সঙ্গে ঋষভ পন্থের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

பாண்ட்யா ரன்னும் குவிக்கலை, பந்துவீச்சும் சரியில்லை. ஹோல்டிங் அதிரடி.

দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজে নাকানি-চোবানি খাইয়ে বছর শেষ করে পাওয়া বেশকিছু দিনের ছুটি নিজেদের মতো করে কাটিয়েছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। অধিনায়ক বিরাট কোহলি, স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মার সঙ্গে সময় কাটান সুইজারল্যান্ডে। নতুন বছরে ভারতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়ার, বান্ধবী তথা সার্বিয়ান অভিনেত্রী নাতাসা স্টানকোভিচের সঙ্গে আংটি বদলের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁদের পদাঙ্ক অনুসরণ করলেন টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থও।

ঋষভ পন্থকেই, লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির যোগ্য উত্তরসূরি ভাবছে বিসিসিআই। সেই মতো বিগত দুই বছর ধরে ক্রিকেটের সব ফর্ম্যাটে তরুণ পন্থকে প্রচুর সুযোগ দেওয়া হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেননি টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষক। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ভুল শট খেলে আউট হয়ে ফিরে আসা থেকে উইকেটের পিছনে একাধিক ভুল-ভ্রান্তির জেরে প্রচুর সমালোচনা শুনতে হয় ঋষভকে। তবে সেসবে যে তিনি মোটেই বিচলিত হন না, তা নিজেই প্রমাণ দিলেন দিল্লির এই তরুণ ক্রিকেটার। বরফের রাজ্যে ফুরফুরে মেজাজে বান্ধবী ইশা নেগির সঙ্গে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন পন্থ।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বরফাবৃত কনকনে ঠান্ডায় বান্ধবী ইশা নেগির সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন ঋষভ পন্থ। ছবির নিচে লিখেছেন, 'তুমি যখন সঙ্গে থাকো তখন আমি নিজেকে বেশি পছন্দ করি'। ছবিতে ঋষভ পন্থের মুখে চওড়া হাসি দেখে খুশি হয়েছেন নেটিজেনরা। ৫ জানুয়ারি থেকে শুরু হতে চলা শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষকের পারফরম্যান্সের দিকে তাকিয়ে ক্রিকেট দুনিয়া। যদিও কঠিন সময়ে দলকে পাশে পেয়েছেন ঋষভ পন্থ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, January 3, 2020, 11:45 [IST]
Other articles published on Jan 3, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+