
উথাপ্পার আন্তর্জাতিক কেরিয়ার
ভারতের হয়ে ৪৬টি ওয়ান ডে ও ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা রবিন উথাপ্পা দুই ফর্ম্যাটে যথাক্রমে ৯৩৪ এবং ২৪৯ রান করেছেন। ওয়ান ডে এবং টি-টোয়েন্টি পাঁচটি আন্তর্জাতিক অর্ধশতরানও রয়েছে তাঁর।

উথাপ্পার আইপিএল কেরিয়ার
২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএল খেলেছিলেন রবিন উথাপ্পা। ২০০৯ ও ২০১০ সালের আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলেন রবি। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত পুনে ওয়ারিয়র্সের সদস্য ছিলেন এই কর্নাটকী। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে চুটিয়ে খেলেছেন রবিন উথাপ্পা। ২০১৪ সালে কেকেআরের খেতাব জয়ে বিরাট ভূমিকা ছিল কর্নাটকী ব্যাটসম্যানের। সে বছর ৬৬০ রান করে কমলা টুপি জিতেছিলেন উথাপ্পা। ২০২০-র আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে।

২০০৭-এর বিশ্বকাপ
২০০৬ সালে ভারতীয় দলের জার্সিতে প্রথমবার খেলার সুযোগ পান রবিন উথাপ্পা। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন উথাপ্পা। ওই টুর্নামেন্টে ভারতকে দুর্দান্ত কিছু ইনিংস উপহার দিয়েছিলেন কর্নাটকী।

হতাশায় ভুগতেন উথাপ্পা
এক কথোপকথনে রবিন উথাপ্পা জানিয়েছেন, ২০০৯ সালে কোনও কারণে তাঁর জীবনে হতাশা ঘনিয়েছিল। দুই বছর তাঁকে সেই দুঃসহ পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হয়েছে বলে জানিয়েছেন উথাপ্পা। এমন একটা সময়ের কথা কর্নাটকী ব্যাটসম্যান বলেছেন, যখন তাঁর কাছে ক্রিকেটের চেয়েও জীবনযুদ্ধে জেতাটা গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল। ফলে বাইশ গজে তাঁর ফর্ম পড়তে শুরু করেছিল বলেও জানিয়েছেন উথাপ্পা। সেই সময় তিনি বাড়ির ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার কথা ভেবেছিলেন বলেও জানিয়েছেন প্রাক্তন কেকেআর তারকা।

নিজেকে বুঝতে শুরু করেন
তবে হতাশা থেকে বেরিয়ে আসার রাস্তা তিনি নিজেই বের করেছিলেন বলেও জানিয়েছেন রবিন উথাপ্পা। তিনি ব্যক্তি হিসেবে নিজেকে চিনতে শুরু করেছিলেন বলে জানিয়েছেন রবি। সেই সময় বাইরের মানুষের সাহায্য পেয়েছিলেন বলেও জানিয়েছেন এই ভারতীয় ব্যাটসম্যান।


Click it and Unblock the Notifications
করোনা ভাইরাসের জেরে ভারতের বাইরে আইপিএল! আইসিসি-র দিকে তাকিয়ে বিসিসিআই


















