আইপিএল খেলতে সপরিবারে আমিরশাহির পথে রোহিত শর্মা, হিটম্যানের ক্রিকেট কিট গুছিয়ে দিলেন সামাইরা

WORLD CUP 2019: IND VS BAN | 7 கடல் தாண்டி இந்திய அணிக்கு கிடைத்த முத்து!- வீடியோ

আইপিএল খেলতে সপরিবারে আমিরশাহির পথে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে রোহিতের আইপিএল খেলতে মরুশহরে উড়ে যাওয়ার ছবি পোস্ট করা হয়েছে। যেখানে ক্লাবের টুইটার হ্যান্ডেলে রোহিত-রীতিকার মুম্বই বিমানবন্দরে পৌঁছে যাওয়ার ছবি পোস্ট করা হয়।

সামাইরার দ্বিতীয় আইপিএল

সামাইরার দ্বিতীয় আইপিএল

রোহিত কন্যা সামাইরার এবার দ্বিতীয় আইপিএল। গত বছর সামাইরার জন্মের পরের আইপিএলেই মুম্বইকে চ্যাম্পিয়ন্স করেছিলেন রোহিত শর্মা। ফাইনালে ধোনির চেন্নাই সুপার কিংসকে ১ রান হারিয়ে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন্স হয়েছিল। আইপিএল জিতে সামাইরাকে মাঠ ঘুরিয়ে ছবি তুলেছিলেন রোহিত। এবার রোহিতের মেয়ের কাছে এটি দ্বিতীয় আইপিএল। এবার অবশ্য মরুশহরে ক্রিকেটারদের পরিবারকেও বায়ো বাবল সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হবে।

রোহিতের ক্রিকেট কিট গুছিয়ে দিলেন সামাইরা

রোহিতের ক্রিকেট কিট গুছিয়ে দিলেন সামাইরা

মুম্বই ইন্ডিয়ান্সের পোস্ট করা আরও একটি ছবিতে দেখা গিয়েছে, আবু ধাবি উড়ে যাওয়ার আগে রোহিতের মেয়ে সামাইরা, বাবার ক্রিকেট কিট ব্যাগ গুছিয়ে দিয়েছে। যেছবি নেটদুনিয়ায় ইতিমধ্যে ভাইরাল। ছবিতে দেখা হিয়েছে সামাইরা রোহিতের জন্য সযত্নে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি প্যাক করছে।

বিমানবন্দরে সচেতন রোহিত-রীতিকা

বিমানবন্দরে সচেতন রোহিত-রীতিকা

করোনাকালে ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে প্রতিমুহূর্তে সাবধান থাকতে হচ্ছে। রোহিত-রীতিকাকেও মরুশহরে উড়ে যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে সচেতনতা মেনে চলতে দেখা গেল। বিমানবন্দরে অন্য ক্রিকেটারদের যখন শুধুই মাস্ক-গ্লাভস পরে থাকতে দেখা গিয়েছে, সেখানে রোহিত-রীতিকা দুজনকেই পিপিই কিট পরে থাকতে দেখা গিয়েছে।

কবে থেকে শুরু ট্রেনিং

কবে থেকে শুরু ট্রেনিং

মরুশহরে পৌঁছে ক্রিকেটাররা ছয় দিন কোয়ারেন্টাইনে থাকার পর কোভিড পরীক্ষার রিপোর্ট হাতে পেলে দলগতভাবে ট্রেনিং শুরু করতে পারবেন।

আইপিএলে এক ইনিংসে সর্বাধিক রান করা কেকেআর ব্যাটসম্যানদের তালিকা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, August 21, 2020, 15:14 [IST]
Other articles published on Aug 21, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+