মেয়ে সামাইরাকে পরিবেশ বাঁচাতে শেখালেন রোহিত, দেখুন বাবা-মেয়ের বিশেষ মুহূর্ত

WORLD CUP 2019 | அவசரமாக நாடு திரும்பிய நட்சத்திர வீரர் மலிங்கா

করোনার কারণে ক্রিকেট বন্ধ। আন্তর্জাতিক ক্রিকেটে ভারত কবে ম্যাচ খেলবে জানা নেই, সেই সঙ্গে বিদেশে আইপিএল হলেও দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়। এই পরিস্থিতিতে মেয়ের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন রোহিত শর্মা।

হিটম্যানের পোস্ট

হিটম্যানের পোস্ট

পিতা-কন্যার সুন্দর মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন রোহিত। মেয়ের সামাইরার সঙ্গে জুস ভাগ করে নিয়েছেন হিটম্যান। স্ট্র দিয়ে বাবার গ্লাস থেকে জুস খাওয়ার জন্যে সামাইরার ঝুঁকে পড়ার মুহূর্ত ক্যামেরায় মবন্দি করা হয়েছে।

পরিবেশ সচেতনতায় রোহিতের বার্তা

পরিবেশ সচেতনতায় রোহিতের বার্তা

মেয়ের মিষ্টি ছবি পোস্টের সঙ্গে রোহিত পরিবেশ সচেতনতা নিয়ে বার্তা দিয়েছেন। প্লাস্টিক কেন ব্যবহার করা উচিত নয় আর সমুদ্রের বাস্তুতন্ত্রে প্লাস্টিক কী প্রভাব ফেলে, এই বিষয়ে মেয়ে সামাইরাকে বিশেষ টিউশন দিয়েছেন বলে ভারতীয় ওপেনার জানিয়েছেন।

রোহিত যা লিখলেন

রোহিত যা লিখলেন

ইনস্টাগ্রাম পোস্টে রোহিত লেখেন, 'সকালের মিষ্টি মুহূর্ত। মেয়ের সঙ্গে সমুদ্র প্রাণ ও প্লাস্টিক ব্যবহারের প্রভাব নিয়ে আলোচনা করছিলাম।' এখন থেকে খুদে মেয়েকে পরিবেশের ভারসাম্য বজার রাখতে শেখানো নিয়ে রোহিতের চেষ্টার প্রশংসায় নেটনাগরিকরা।

 লা-লিগা নিয়ে রোহিতের পোস্ট

লা-লিগা নিয়ে রোহিতের পোস্ট

অন্যদিকে লকডাউনের মাঝে চুটিয়ে ফুটবল উপভোগ করছেন হিটম্যান। প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ লা-লিগা চ্যাম্পিয়ন হতে পোস্ট করে ক্লাবকে শুভচ্ছা জানিয়েছেন। শুক্রবারই লা লিগা জেতার জন্য রিয়াল মাদ্রিদকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রাম পোস্ট করেন হিটম্যান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, July 18, 2020, 18:00 [IST]
Other articles published on Jul 18, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+