মানি হেইস্ট ওয়েবসিরিজের প্রফেসারে মজে সচিন তেন্ডুলকর, বলিউডে কাকে প্রফেসার বললেন লিটল মাস্টার

Gambhir slams selectors | அம்பதி ராயுடுவுக்கு வாய்ப்பு கிடையாதா? எகிறும் கம்பீர்

করোনার কারণে সারা দেশ জুড়ে চলছে লকডাউন ! ২১ দিনের লকডাউন ওঠার পর প্রাণঘাতী ভাইরাসের সামাজিক সংক্রমণ রুখতে ৩রা মে পর্যন্ত দ্বিতীয় দফার লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের মোকাবিলায় একাধিক দেশ এখন এভাবেই স্তব্ধ হয়েছে। দেশে দেশে এখন লকডাউন। এই লকডাউন ক্রিকেট থেকে সিনেমা, শিল্প সবকিছু বন্ধ রয়েছে। আর এই গৃহবন্দিতে অনলাইনে ওয়েবসিরিজ দেখায় ঝুঁকে তামাম দুনিয়া।

জনপ্রিয় ওয়েবসিরিজ 'মানি হেইস্ট'

জনপ্রিয় ওয়েবসিরিজ 'মানি হেইস্ট'

ব্যাংক ডাকাতি বা চুরি নিয়ে তো বিশ্বজুড়ে অনেক ছবিই দর্শকরা দেখেছেন, হলিউডের ওশান্স সিরিজ তো ডাকাতির গল্পগুলির মধ্যে বিখ্যাত। বহুদিন ধরে ওশান্স এর সাথে পাল্লা দেওয়ার মতো কিছুর দেখার ছিল না। ওয়েব মিলিয়ায় এবার তাঁর প্রতিদ্বন্দ্বী পাওয়া গিয়েছে। নেটফ্লিক্সের ‘লা কাসা দে পাপেল' অর্থাৎ ইংরাজিতে ‘মানি হেইস্ট' সিরিজটি নিয়ে দুনিয়া জুড়ে সিনেমাপ্রমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

'মানি হেইস্ট'-এ মোহিত আয়ুষ্মান

চলতি লকডাউনের মাঝে নেটফ্লিক্সের জনপ্রিয় স্প্যানিস সিরিজ 'মানি হেইস্ট' দেখে ফেলেছেন আয়ুষ্মান খুরানা। তারপরই পিয়ানো বাজিয়ে মানুষকে ভাল রাখার চেষ্টায় 'মানি হেইস্ট'-এর 'বেলা চাও' গানটি বাজিয়েছেন। খালি গায়ে বাড়ি বসে আয়ুষ্মানের পিয়ানো বাজানোর ভিডিও ভাইরাল হয়।

মানি হেইস্ট দেখে আয়ুষ্মান যা লেখেন

মানি হেইস্ট দেখে আয়ুষ্মান যা লেখেন

মানি হেইস্টে মোহিত হয়ে আয়ুষ্মান লেখেন, 'আমি প্রফেসর হতে চাই। সেকারণেই তার মতো চশমা পড়ে বেলা চাও বাজাচ্ছি। আমার এই বাজনা পরিচালকরা নিশ্চয়ই শুনছেন! বলিউডে 'মাই হেইস্ট'-এর মতো প্রোজেক্টে কাজ করার জন্য মুখিয়ে রইলাম। তবে এখনই নয়! এজন্যে ধৈর্য ধরতেই হবে।'

সচিনকে জন্মদিন শুভেচ্ছা জানান আয়ুষ্মান

চলতি মাসের ২৪ এপ্রিল ৪৭ বছর বয়সে পা দিলেন সচিন তেন্ডুলকর। ক্রিকেটঈশ্বরের জন্মদিন সচিনকে শুভেচ্ছা জানান আয়ুষ্মান।

পাল্টো আয়ুষ্মানকে প্রফেসর বললেন সচিন

জন্মদিনের শুভেচ্ছা পেয়ে পাল্টা আয়ুষ্মানকে 'প্রফেসর' বলে সম্বোধন করেন সচিন। লকডাউনের অবসরে ছুটিতে থাকলেও সোশ্যাল মিডিয়া কে কী করছে? নেটিজেনরা কোন ওয়েব সিরিজ দেখায় ঝুঁকেছে?সব কিছুতেই লিটল মাস্টারের যে নজর রয়েছে, তা আয়ুষ্মানকে পাল্টা পোস্টেই বুঝিয়ে দিলেন সচিন তেন্ডুলকর।

ধোনি-কোহলি-রোহিত, তিন অধিনায়কের মধ্য কী কী পার্থক্য জানালেন টি-২০'র হ্যাটট্রিকম্যান

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, April 26, 2020, 19:33 [IST]
Other articles published on Apr 26, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+