
মুম্বইয়ের বৃষ্টি ও সচিন
মুম্বই নিবাসী হলেও, ক্রিকেটের কারণে দীর্ঘ ২৪ বছর দেশ-বিদেশ ঘুরে ক্রিকেট খেলতে গিয়ে মুম্বইয়ের বৃষ্টিকে সেভাবে উপভোগ করে উঠতে পারেননি সচিন। এবার মুম্বইয়ের বৃষ্টি ভিজলেন কিংবদন্তি।

মুম্বইয়ে অবিরাম বৃষ্টি
মুম্বইয়ে কয়েকদিন ধরে চলছে অবিরাম বৃষ্টি। আর মুম্বইয়ের বৃষ্টির সঙ্গে পরিচিত সচিন। তাই বাড়িতেই বৃষ্টিতে ভিজেছেন মাস্টার ব্লাস্টার।
মেয়ের ক্যামেরার সামনে সচিন
সচিনের বৃষ্টি ভেজার মুহূর্তের ছবি ও ভিডিও তুলেছেন সারা তেন্ডুলকর। বৃষ্টিতে ভিজে সচিনের আনন্দ পাওয়ার মুহূর্তে সারা কামেরায় দারুণভাবে বন্দি হয়। সচিন এরপর সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

ইনস্টাগ্রামে কী লিখলেন লিটল মাস্টার
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করছেন সচিন। তাতে বৃষ্টিতে ভেজার ছবি পোস্ট করে কিংবদন্তি লিখেছেন, 'আমার প্রিয় ক্যামেরাওম্যান সারা তেন্ডুলকর,জীবনের সহজ আনন্দ উপভোগ করেছিলাম যখন তখন সে আমাকে ক্যামেরাবন্দী করেছে! বৃষ্টি সর্বদা আমার শৈশবের স্মৃতি ফিরিয়ে দেয়।'


Click it and Unblock the Notifications



















