৭১তম জন্মদিনে 'আইডল' গাভাসকরকে বিশেষ শুভেচ্ছা গ্রেট সচিনের

Cricket World cup 2019 : குடிநீரில் காரை கழுவும் கோலி.. தோனி வீட்டில் திருட்டு !- வீடியோ

৭১তম জন্মদিনে শৈশবের 'আইডল' সুনীল গাভাসকরকে বিশেষভাবে সম্মান জানালেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। টুইট বার্তা ১৯৮৭ সালের এক ঘটনার কথা উল্লেখ করেছেন মাস্টার ব্লাস্টার। সেই স্মৃতি তিনি নিজের মনের মণিকোঠায় গচ্ছিত করে রেখেছেন বলেও জানিয়েছেন সচিন।

বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে দশ হাজার রান পূর্ণ করা সুনীল গাভাসকরকে তাঁর ৭১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি।

সুনীল গাভাসকরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই।

দ্য গ্রেট সানি স্যারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটসম্যান মহম্মদ কাইফ। টুইটারে কিংবদন্তি গাভাসকরের সঙ্গে নিজের একটি ভিডিও পোস্ট করেছেন কাইফ।

সুনীল গাভাসকরকে তাঁর ৭১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান তথা ভেরি ভেরি স্পেশাল ভিভিএস লক্ষ্মণ।

গাভাসকরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়া ব্যাটসম্যান সুরেশ রায়না এবং অজিঙ্ক রাহানে।

ভারতের ১২৫টি টেস্ট এবং ১০৮টি ওয়ান ডে খেলে যথাক্রমে ১০১২২ ও ৩০৯২ রান করেছেন সুনীল গাভাসকর। দুই ফর্ম্যাটে তাঁর শতরান সংখ্যা ৩৫। টেস্ট গাভাসকরের সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৩৬। ২০০৫ সাল পর্যন্ত টেস্টে সর্বাধিক শতরানেরও মালিক ছিলেন গাভাসকর। ওই বছর সেই রেকর্ড টপকে গিয়েছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন বার দুই ইনিংসেই শতরান করেছেন দ্য গ্রেট সানি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে স্লিপ কর্ডনে দাঁড়িয়ে একশোটি ক্যাচও নেন সুনীল গাভাসকর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, July 10, 2020, 18:05 [IST]
Other articles published on Jul 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+