
সুনীল গাভাসকরের কেরিয়ার
ভারতের হয়ে ১২৫টি টেস্ট ও ১০৮টি ওয়ান ডে ম্যাচ খেলা সুনীল গাভাসকর দুই ফর্ম্যাটে যথাক্রমে ১০১২২ ও ৩০৯২ রান করেছেন। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার করার পাশাপাশি এই ফর্ম্যাটে ৩৪টি শতরানও রয়েছে তাঁর।

গাভাসকরের অভিষেক
১৯৭১ সালের ওয়েস্ট সফরে প্রথমবার ভারতীয় দলের হয়ে টেস্টে খেলার সুযোগ পান সুনীল গাভাসকর। সিরিজের দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৬৫ ও ৬৭ রান করেছিলেন তিনি। সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসেই দুর্দান্ত শতরান করে বিশ্ব ক্রিকেটে দাগ কেটেছিলেন সুনীল গাভাসকর।

কানহাইয়ের অনু্প্রেরণা
সুনীল গাভাসকর যে লম্বা রেসের ঘোড়া, তা তাঁর প্রথম টেস্টেই বুঝে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ভারতীয় বংশোদ্ভুত কিংবদন্তি ক্রিকেটার রোহন কানহাই। ওই ম্যাচের শুরুর দিকে নার্ভাস গাভাসকরের ব্যাটের কানায় লেগে বল যখন এদিক-ওদিক ছুটতে শুরু করে, তখন কানহাই এগিয়ে এসে তাঁকে সাবধান করেছিলেন বলে জানিয়েছেন গাভাসকর। লিটল মাস্টারের কথায়, রোহন কানহাই তাঁর কানের কাছে ভালো খেলার মন্ত্র দিয়েছিলেন। প্রতিপক্ষ দলের সদস্য হয়েও কানহাই তাঁকে শতরান করতে বলেছিলেন বলে জানিয়েছেন গাভাসকর।

পুত্রের নাম রোহন
সুনীল গাভাসকরের কথায়, প্রতিপক্ষ দলের সদস্যদের কাছ থেকে এমন সৌজন্য আশা করা যায় না। কিন্তু রোহন কানহাই সবার থেকে আলাদা ছিলেন বলে জানিয়েছেন লিটল মাস্টার। সেই সম্মানে তিনি নিজের পুত্রের নামও রোহন রাখেন বলে জানিয়েছেন সুনীল গাভাসকর।


Click it and Unblock the Notifications
করোনার বাজারে ৭ কোটি ৫৫ লক্ষ টাকা দেনায় ডুবতে থাকা ক্লাব কিনলেন প্রাক্তন প্লে-বয় মডেল


















