বিরাটের মধ্যে কিংবদন্তি ভিভের কী এমন গুন খুঁজে পেলেন গ্রেট গাভাসকর!

ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডসের গুন বিরাট কোহলির মধ্যে রয়েছে বলেই এই মুহূর্তে তিনি বিশ্বের পয়লা নম্বর ব্যাটসম্যান বলে দাবি ভারতীয় গ্রেট সুনীল গাভাসকরের। নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তিও খাড়া করেছেন সানি। বলেছেন, ঠিক কোথায় ভিভের সঙ্গে মিল রয়েছে বিরাটের।

বিরাট কোহলির কেরিয়ার

বিরাট কোহলির কেরিয়ার

ভারতীয় দলের হয়ে ৮৬টি টেস্ট, ২৪৮টি ওয়ান ডে ও ৮২টি টি-টোয়েন্টি খেলা বিরাট কোহলি তিন ফর্ম্যাটে যথাক্রমে ৭২৪০, ১১৮৬৭ ও ২৭৯৪ রান করেছেন। ৭০টি আন্তর্জাতিক শতরানের মালিক টিম ইন্ডিয়ার অধিনায়ক। বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই বিরাটের ব্যাটিং গড় পঞ্চাশোর্ধ। তবে টি-টোয়েন্টি এখনও পর্যন্ত শতরান পাননি টিম ইন্ডিয়ার অধিনায়ক।

ভিভ রিচার্ডসের কেরিয়ার

ভিভ রিচার্ডসের কেরিয়ার

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১২১টি টেস্ট ও ১৮৭টি ওয়ান ডে ম্যাচ খেলা স্যার ভিভিয়ান রিচার্ডস দুই ফর্ম্যাটে যথাক্রমে ৮৫৪০ ও ৬৭২১ রান করেছেন। দুই ফর্ম্যাট মিলিয়ে ৩৫টি শতরানের মালিক ভিভকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হয়। স্টাইলের পাশাপাশি বাইশ গজে তাঁর ভয়ডরহীনভাবে ব্যাট চালানো দেখে মুগ্ধ হয়েছিল ক্রিকেট বিশ্ব।

বিরাট ও ভিভের সামঞ্জস্য

বিরাট ও ভিভের সামঞ্জস্য

ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকরের মতে, বিরাট কোহলির ফ্রি-ফ্লোয়িং ব্যাটিং এবং শট নির্বাচন তাঁকে বিশ্বের সেরা ব্যাটসম্যান বানিয়েছে। টিম ইন্ডিয়ার অধিনায়কের আগ্রাসী মনোভাব তাঁর ব্যাটিংয়ে প্রতিফলিত হয় বলে জানিয়েছেন গ্রেট সানি। অন্যদিকে দীর্ঘদিন একসঙ্গে খেলার সুবাদে গাভাসকর জানিয়েছেন যে ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসকে বাইশ গজে শান্ত রাখা যেত না।

স্বাভাবিক ক্রিকেট

স্বাভাবিক ক্রিকেট

সুনীল গাভাসকরের কথায়, রান তুলতে খুব একটা বেশি কষ্ট করতে হত না ভিভ রিচার্ডসকে। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটসম্যান নিজের স্বাভাবিক ক্রিকেট খেললেই বোলাররা খেই হারাতেন বলে জানিয়েছেন সানি। একই ভাবে কোন বলে কোন স্ট্রোক নেওয়া প্রয়োজন, তা ন্যাচারাল স্ট্রোক মেকার বিরাট কোহলি জানেন বলেই দাবি গাভাসকরের।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, June 23, 2020, 21:47 [IST]
Other articles published on Jun 23, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+