২৫তম বিবাহবার্ষিকীতে স্ত্রী অঞ্জলির জন্য যা রান্না করলেন সচিন তেন্ডুলকর

২৫তম বিবাহবার্ষিকীতে স্ত্রী অঞ্জলিকে চমকে দিলেন সচিন তেন্ডুলকর। চলতি বছরের ২৪ মে বিয়ের ২৫ বছরে পা রাখেন সচিন-অঞ্জলি। বিশেষ এই দিনে বিশেষ একটি পদ রান্না করে স্ত্রীকে সারপ্রাইজ দিয়েছেন লিটল মাস্টার।

বিবাহ জীবনের ২৫ বছর

বিবাহ জীবনের ২৫ বছর

ক্রিকেট জীবনের বাইশ গজে ২৪ বছর খেলেছিলেন। বিশ্বকাপ জেতা থেকে শুরু করে ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটদুনিয়ায় নানা রেকর্ড তৈরি করে গিয়েছেন। এবার বিবাহ জীবনের পিচে ২৫ বছরে পা সচিন রমেশ তেন্ডুলকরের। তাই স্ত্রীকে খুশি করতে কিচেনে ঢুকে অঞ্জলির জন্য কুলফি তৈরি করেন সচিন। পাকা আম নিয়ে তার থেকে রস বের করে দুধের সঙ্গে মিশিয়ে কুলফি তৈরি করছেন ক্রিকেটঈশ্বর। কুলফি তৈরির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্ত্রীকে চমক দেওয়া কথা মাস্টার ব্লাস্টার জানিয়েছেন।

সচিন-অঞ্জলির বিয়ে

সচিন-অঞ্জলির বিয়ে

নব্বইয়ের দশকে ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে দেশে ফেরার পর বিমানবন্দরে ডাক্তার অঞ্জলির সঙ্গে সচিনের প্রথম দেখা হয়েছিল। বিমানবন্দরে বাবা-মাকে রিসিভ করতে যান অঞ্জলি। সেখানেই সচিনের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। উল্টো দিকে প্রথম দর্শনেই অঞ্জলিকে মনে দিয়ে ফেলেছিলেন ১৭ বছরের সচিন। ১৯৯৫ সালে বিয়ে অঞ্জলির সঙ্গে পাঁচ বছর প্রেম করে ১৯৯৫ সালে ২৪ মে সচিন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সব মিলিয়ে সচিনের সঙ্গে অঞ্জলির সম্পর্ক প্রায় ৩০ বছরের।

রান্নার হাত ভালো সচিনের

রান্নার হাত ভালো সচিনের

এমনিতেই ক্রিকেট জীবনের শুরু থেকে বাইরে ঘুরে ঘুরে ক্রিকেট খেলতে হয়েছে, যেকারণে ছোটবেলার থেকেই কাজ চালিয়ে নেওয়ার মতোন রান্না শিখেছেন সচিন। এই বয়সেও বাড়িতে নিজের কাজ নিজে করতে, অবসরে রান্না করে পরিবারকে খাওয়াতে ভালোবাসেন। মাকে বেগুনের ভর্তা করে খাওয়ানো কিংবা নতুন কোন পদ রান্না করলে এখন সোশ্যাল মিডিয়ায় যুগে তিনি তা ফ্যানেদের সঙ্গে ভাগ করে নেন। বাবার থেকে মেয়ে সারা তেন্ডুলকরেও রান্নার হাত পেয়েছে। সম্প্রতি করোনা লকডাউনে সচিন কন্যা বাবাকে কাবাব রান্না করে খাওয়ান। এবার স্ত্রীকে কুলফি করে খাওয়ালেন সচিন।

দেখে নিন সচিনের কুলফি তৈরির ভিডিও

ভিডিওর শুরুতে সচিন জানিয়েছেন, স্ত্রীকে সারপ্রাইজ দিতে তিনি রান্নাঘরে ঢুকেছেন। এরপর আমের মাথার অংশ থেকে গোল করে কেটে সেখান থেকে রস ও আটি বের করে নেন সচিন। পরে ফোটানো দুধ ও আমের রস আমের খোলার ভেতরে পুরে দিয়ে তা ডিপ ফ্রিজে জমিয়ে কুলফি তৈরি করেছেন তিনি। সচিনকে রান্নাঘরে এই কুলফি তৈরিতে তাঁর মা সাহায্য করেন।

করোনা লকডাউনে অনাড়ম্বরেই বিবাহবার্ষকী পালন

করোনা লকডাউনে অনাড়ম্বরেই বিবাহবার্ষকী পালন

বিশ্বজুড়ে এখন করোনা নিয়ে উদ্বেগ। ভারতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১ লক্ষ ৩২ হাজার ছাড়িয়েছে। যে পরিস্থিতিতে এবছর ২৪ এপ্রিল সচিন তেন্ডুলকর নিজের জন্মদিন পালন করেননি। বিবাহ জীবনের ২৫ বছর পূর্তির দিনটিও করোনা আবহে একেবারে সাদামাটা ভাবেই কাটান সচিন।

২৬ মে : স্মৃতির সরণী ধরে সৌরভ-রাহুলের ২১ বছরের আগের সেই বিস্ফোরণ দেখে নিন

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, May 26, 2020, 14:12 [IST]
Other articles published on May 26, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+