
অশ্বিনের কেরিয়ার
ভারতীয় ক্রিকেট দলের হয়ে ৭০টি টেস্ট, ১১১টি ওয়ান ডে ও ৪৬টি টেস্ট ম্যাচে যথাক্রমে ৩৬২, ১৫০ ও ৫২টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন। ব্যাট হাতেও উল্লেখযোগ্য অবদান রয়েছে তাঁর। যদিও এই মুহূর্তে ভারতের সীমিত ওভারের ক্রিকেট দলে সুযোগ পান না চেন্নাইয়ের স্পিনার।

অবাক সাকলিন
পাক লেজেন্ড সাকলিন মুস্তাকের কথায়, টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানকে আউট করা সবচেয়ে বেশি কঠিন। অথচ এই ফর্ম্যাটেই অশ্বিন ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে চলেছেন বলে জানিয়েছেন সাক্কি। তাঁর কথায়, পাঁচ দিনের ক্রিকেটে কীভাবে ব্যাটসম্যানকে আউট করতে হয়, তা জানেন রবি। সেক্ষেত্রে তাঁকে অনায়াসে একদিনের ক্রিকেটেও সুযোগ দেওয়া যেতে পারে বলে মনে করেন সাকলিন মুস্তাক।

অশ্বিন সেরা
ঘরোয়া পরিবেশে রবিচন্দ্রণ অশ্বিনের মতো স্পিনার ভারতে নেই বলে মনে করেন সাকলিন মুস্তাক। এখনও এই ভারতীয় স্পিনার অনায়াসে ভারতকে অনেক কিছু দিতে পারেন বলে মনে করেন পাকিস্তানি লেজেন্ড। রবিচন্দ্রণ অশ্বিনকে আরও সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন সাক্কি।

১০০ টেস্ট
যে ফর্মে রয়েছেন, তাতে রবিচন্দ্রণ অশ্বিন ভারতের হয়ে অনায়াসে ১০০টি টেস্ট খেলবেন বলে বিশ্বাস করেন সাকলিন মুস্তাক। অশ্বিনের পাশাপাশি ভারতীয় অল রাউন্ডার রবীন্দ্র জাদেজাও শত টেস্ট খেলবেন বলে বিশ্বাস করেন পাক লেজেন্ড।


Click it and Unblock the Notifications
















