বাবা হলেন তারকা ক্রিকেটার, সদ্যজাতকের সঙ্গে ছবি পোস্ট, ফ্যানেদের শুভেচ্ছা

চার কন্যার পর ফের কন্যাসন্তানের জন্ম দিলেন পাকিস্তানে প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। ফের একবার বাবা হলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও সেরা অলরাউন্ডার।

পরিবারে নতুন সদস্য সদ্যজাত সন্তানের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আনন্দের খবর ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কন্যাসন্তান হওয়ায় বাবা হিসেবে আফ্রিদি দারুণ খুশি বলে জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়া পোস্টে পঞ্চম কন্যাসন্তানের ছবি পোস্ট করে আফ্রিদি লিখেছেন, 'ঈশ্বর আমাকে চার কন্যা দিয়ে আগেই আর্শীবাদ দিয়েছেন। এবার পঞ্চম কন্যা দিলেন। পাঁচ কন্যার বাবা হিসেবে আমি গর্বিত। শুভাকাঙ্খীদের সঙ্গে এই সুখবর শেয়ার করে নিলাম।' আফ্রিদির এই পোস্টের পর নবজাতকের জন্য ক্রিকেট ফ্য়ানেরা আফ্রিদিকে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য দেশের হয়ে দীর্ঘ ২২ বছর ক্রিকেট খেলেছেন। ১৯৯৬ সালে কেনিয়ার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে আফ্রিদি প্রথম ওডিআই ম্যাচ খেলেন। এরপর ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক। ২০১৮ সালে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের হয়ে শেষবার টি-২০ ম্যাচ খেলে জার্সি তুলে রাখেন।

দেশের হয়ে আফ্রিদি ২৭টি টেস্ট খেলে ১৭১৬ রান, ৩৯৮ ওডিআই খেলে ৮০৬৪ রান ও ৯৯টি টি-২০ ম্যাচ খেলে ১৪১৬ রান হাঁকিয়েছেন। বল হাতে তিন ফর্ম্যাটে যথাক্রমে ৪৮, ৩৯৫ ও ৯৮টি উইকেট নিয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, February 15, 2020, 13:01 [IST]
Other articles published on Feb 15, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+