|
করোনা মোকাবিলায় মানবিক আফ্রিদি
পাকিস্তানের করোনা আক্রান্তদের সাহায্য় করতে এগিয়ে এসেছেন আফ্রিদি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ভারত থেকে যুবরাজ ও হরভজন, আফ্রিদির ফাউন্ডেশনে আর্থিক সাহায্যের জন্য অনুরোধ জানান। ভারতীয় দুই ক্রিকেটারের এই পোস্ট দেখে আপ্লুত আফ্রিদি। ওয়াঘার ওপার থেকে এবার সোশ্যাল মিডিয়া পোস্টে যুবি-হরভজনের এই সাহায্য কোনও দিনও ভুলবেন না বলে উল্লেখ করেছেন।
|
দেখে নিন আফ্রিদির উদ্যোগ
পাকিস্তানে করোনা ভাইরাস রুখতে সেদেশের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি মাঠে নেমে পড়েছেন। রুটি-রুজির সঙ্কটে পড়া গরীর মানুষদের পাশে দাঁড়িয়েছেন আফ্রিদি। আফ্রিদি গরীব মানুষদের হাতে খাবার তুলে দেন। প্রাক্তন ক্রিকেটারের এই মানবিক উদ্যোগকে তামাম ক্রিকেটমহল সাধুবাদ জানিয়েছে। ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিংহ ও যুবরাজও এই উদ্যোগকে সমর্থন করে নিজেদের ফেসবুকে আফ্রিদির ফাউন্ডেশনের জন্য সাহায্য প্রার্থনা করেন।
|
আফ্রিদির প্রশংসায় হরভজন যা লিখেছিলেন
টুইটার প্রশংসায় হরভজন সিংহ লেখেন, 'সীমান্তের ওপারে মানবতার দারুণ নিদর্শন দেখিয়েছেন ক্রিকেটার ভাই আফ্রিদি। ভগবান আফ্রিদিকে এই লড়াইয়ের জন্যে তোমাকে আরও শক্তি দিন। প্রার্থনা রইল।'
|
আফ্রিদি এবার যা লিখলেন
আফ্রিদি নতুন টুইটে লিখেছেন, 'হরভজন ও যুবরাজ দুই ভাইকেই করোনা মোকাবিলায় এভাবে পাশে পেয়ে ভালো লাগল। দুজনের সমর্থন করোনার বিরুদ্ধে আমার এই লড়াইয়ে বড় হাতিয়ার হতে চলেছে। সীমান্তের দুই পারে শান্তি ও ভালোবাসা বিরাজ করুক। আর করোনামুক্ত পৃথিবীর লড়াইয়ে সবাই আরও একটু মানবিক হোন।


Click it and Unblock the Notifications



















