পিএসএলে 'কাশ্মীর' দলকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করে ফের বিতর্কে শাহিদ আফ্রিদি

নিজের শেষ পাকিস্তান সুপার লিগ মরশুমে 'কাশ্মীর' দলকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে ফের বিতর্কে জড়ালেন পাকিস্তানের প্রাক্তন অল রাউন্ডার শাহিদ আফ্রিদি। এর আগে কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে ক্রীড়া মহলের বিষ নজরে পড়েছিলেন পাক লেজেন্ড। তাতেও যে তিনি থামতে রাজি নন, তা বুঝিয়ে দিয়েছেন বুমবুম।

মোদীকে নিশানা

সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এক ভিডিও-তে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানিয়েছিলেন। সেখানে মোদীকে 'কাপুরুষ' বলেও আক্রমণ করেছিলেন পাক লেজেন্ড। অভিযোগ এনেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার নাকি কাশ্মীরকে জবরদখল করে রেখেছে।

ক্রীড়া মহলের প্রতিবাদ

ক্রীড়া মহলের প্রতিবাদ

কাশ্মীর ইস্যুতে উস্কানিমূলক মন্তব্য এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটুকথা বলায় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিকে জোকার বলে নিশানা করেছেন তাঁর পরিচিত শত্রু তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার তথা দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। একই ইস্যুতে আফ্রিদিকে রীতিমতো সাবধান করে দিয়েছেন তাঁর দুই ভারতীয় বন্ধু তথা টিম ইন্ডিয়ার দুই লেজেন্ড যুবরাজ সিং ও হরভজন সিংও। ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ানও বুমবুমকে ছেড়ে কথা বলেননি।

থামবেন না আফ্রিদি

থামবেন না আফ্রিদি

সমালোচনা তীব্র হলেও তিনি যে তাঁর অবস্থান থেকে নড়বেন না, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অল রাউন্ডার শাহিদ আফ্রিদি। বলেছেন, নিজের শেষ পাকিস্তান সুপার লিগ মরশুমে তিনি 'কাশ্মীর' নামে কোনও দলকে নেতৃত্ব দিতে চান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে এ ব্যাপারে আবেদন জানিয়েছেন বুমবুম। আগামী মরশুমের পিএসএলে কাশ্মীর নামে নতুন দল অন্তর্ভূক্ত করার তীব্র দাবি তুলেছেন আফ্রিদি।

ক্রিকেট অ্যাকাডেমি

ক্রিকেট অ্যাকাডেমি

পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে ক্রিকেট অ্যাকাডেমি দেখতে চান শাহিদ আফ্রিদি। প্রয়োজনে তিনি করাচি থেকে সেখানে গিয়ে সেই অ্যাকাডেমির সুযোগ-সুবিধা খতিয়ে দেখবেন বলেও জানিয়েছেন বুমবুম। তাঁর বক্তব্য, পাক অধ্যুষিত কাশ্মীরে যে ১২৫টি ক্রিকেট ক্লাব রয়েছে, তাদের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করা হোক। সেখান থেকে ক্রিকেটারদের বাছাই করে তিনি করাচি নিয়ে যাবেন বলেও জানিয়েছেন আফ্রিদি।

করোনা লকডাউনের মাঝে সুসংবাদ! বাবা হওয়ার স্বাদ পেলেন দ্রুততম মানব উসেইন বোল্ট

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, May 19, 2020, 14:16 [IST]
Other articles published on May 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+