লকডাউনে ভাইরাল খুদে কন্যার ব্যাটিং ভিডিওতে মজে প্রাক্তন থেকে বর্তমান

করোনা লকডাউনে ক্রিকেট বন্ধ থাকায় বাইশ গজের ম্যাচ দেখার সুযোগ নেই। তবে সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিও এখন ভাইরাল, যা বারবার ফিরে ফিরে দেখছে ক্রিকেটকুল।

এক রত্তি মেয়ের আসাধারণ প্রতিভা

এক রত্তি মেয়ের আসাধারণ প্রতিভা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ৭ বছর বয়সী ভারতীয় খুদে এক ক্রিকেট প্রতিভার খোঁজ মিলেছে। ব্যাট হাতে স্টান্স নিয়ে এক রত্তি কন্যা স্টাম্পসের সামনে একের পর এক শট খেলেছে। প্রতি ক্ষেত্রেই ব্যাটের স্যুইট স্পটে বলের সংযোগ হয়েছে। কভার ড্রাইভ কখনও পুল, কখনও আবার সংযম রেখে ডিফেন্স!

প্রতিভা দেখে মুগ্ধ ক্রিকেটজগৎ

প্রতিভা দেখে মুগ্ধ ক্রিকেটজগৎ

মিষ্টি মেয়ের এমন দুর্দান্ত ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেটজগৎ। ইংল্যান্ডের প্রাক্তনী মাইকেল ভন থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজের বর্তমান ক্রিকেটার সাই হোপ ভিডিও দেখে খুদে ক্রিকেট প্রতিভার প্রশাংসা করেছেন।

কিশোরীর বয়স মাত্র ৭

কিশোরীর বয়স মাত্র ৭

ধোনি ভক্ত কিশোরী ক্রিকেটারের নাম পরী শর্মা। ৭ বছর বয়সেই ব্যাটে কামাল দেখাচ্ছেন। এই বয়সেই এমন ব্যাটিং স্কিল রপ্ত করে ফেলা দেখে তাজ্জব হয়েছেন ভন।

ভনের টুইট

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ট্যুইটে ভন লেখেন, ‘ভিডিওটি দেখুন, বারবার দেখুন পরী শর্মাকে। ঐ বয়সে ব্যাটে এমন স্ট্রোক দেখে আমি মুগ্ধ।'

সাই হোপের টুইট

ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার শাই হোপ ভিডিওতে এমন প্রতিভা দেখে উচ্ছ্বাসিত।সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন ‘আমি ছোটবেলায় পরী শর্মার মতোই ব্যাটিং করতে চাইতাম,'

এ যেন দঙ্গলের পার্ট টু

এ যেন দঙ্গলের পার্ট টু

পরীর বাড়ি হরিয়ানার ঝাঝর গ্রামে। পরীর বাবা প্রদীপ শর্মা ক্রিকেটকে পেশা করতে চেয়েছিলেন। একসময় বিশ্ববিদ্যালয়ের দলে বীরেন্দ্র সহবাগ, ২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের নায়ক যোগীন্দর শর্মাদের সঙ্গে খেলেছেন। বাঁ-হাতি পেসার হিসেবে এদের বিরুদ্ধে বোলিংও করেছেন। তবে পেশাদার ক্রিকেটে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটার হয়ে ওঠা হয়নি। সেকারণেই মেয়ের মধ্যে দিয়ে প্রদীপ শর্মা তাঁর স্বপ্নপূরণ করতে চান। পরী ও তাঁর বাবার এই সাধনা শুনে দঙ্গল সিনেমায় কুস্তি নিয়ে গীতা-ববিতা ও তাঁদের বাবা মহাবীর সিং ফোগাতের লড়াইয়ে কথা মনে পড়তে বাধ্য।

আপাতত পরীর বাবাই তাঁকে কোচিং করাচ্ছেন। বাবার তত্ত্বাবধানে ভোর ৪টেয় প্র্যাক্টিস শুরু হয়। প্রতিদিন অন্তত দশ ঘণ্টা করে পরীকে নিয়ে ক্রিকেট সাধনায় মেতে থাকেন প্রদীপ। লকডাউনে বাইরে প্রস্তুতি করার সুযোগ না মেলায় ঘরেই ক্রিকেট ব্যাট হাতে প্রতিদিন পরীর ক্রিকেট প্রস্তুতি চলছে।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, April 22, 2020, 21:15 [IST]
Other articles published on Apr 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+