ক্রিকেট থেকে নির্বাসিত হয়ে এমসিসি থেকে সরে দাঁড়ালেন শাকিব

தோனிக்கு காதல் சொன்ன ரசிகை

দুর্নীতির দায়ে নির্বাসিত হওয়া বাংলাদেশী ক্রিকেটার শাকিব আল হাসান সম্মানিক মেরিলেবোন ক্রিকেট ক্লাব থেকে সরে দাঁড়ালেন। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মেরিলেবোন ক্রিকেট ক্লাব কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং। শাকিবের সিদ্ধান্তকে সম্মানও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক শাকিব আল হাসানকে দুর্নীতির দায়ে দুই বছরের জন্য নির্বাসনে পাঠায় আইসিসি। নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মেনে নেওয়ায় শাকিবের শাস্তি এক বছর কমিয়েও দেয় বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। এর অর্থ, ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে ফের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন বাংলাদেশের অধিনায়ক।

অভিযোগ, বছর দুই আগে শাকিব আল হাসানের কাছে এক বুকির তরফে ২০১৮ সালে ম্যাচ ফিক্সিংয়ের জন্য তিনবার প্রস্তাব আসে। সবকটি প্রস্তাব নাকি খারিজ করে দেন শাকিব। কিন্তু সেই ঘটনা তিনি আইসিসি-র কাছ থেকে লুকিয়ে যান বলে অভিযোগ। এমনকী তাঁকে ম্যাচ ফিক্সিং-র প্রস্তাব দেওয়া বুকির নামও চেপে যাওয়ার অভিযোগ ওঠে শাকিবের বিরুদ্ধে।

আইসিসি-র দেওয়া শাস্তি মাথা পেতে নিয়েছেন শাকিব আল হাসান। একই সঙ্গে সম্মানিক মেরিলেবোন ক্রিকেট ক্লাবের বিশ্ব কমিটির সব কার্য পদ্ধতি থেকে সরে দাঁড়িয়েছেন বিশ্বের এক নম্বর অল রাউন্ডার। শাকিবের সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন মেরিলেবোন ক্রিকেট ক্লাবের বিশ্ব কমিটির চেয়ারম্যান তথা ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইক গ্যাটিং। জানিয়েছেন, শাকিবকে হারিয়ে তাঁরা দুঃখিত। গত দুই বছরে বিশ্ব ক্রিকেট বাংলাদেশী অল-রাউন্ডারের অবদান ভোলার নয় বলেও জানিয়েছেন গ্যাটিং।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, October 30, 2019, 13:59 [IST]
Other articles published on Oct 30, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+