ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ফুরফুরে মেজাজে ভারতীয় দল। বৃহস্পিতবার দিল্লিতে কোহলি স্ট্যান্ডের উদ্বোধন হয়েছে। সেই অনুষ্ঠানে 'মেন ইন ব্লু'কে দারুণ ছন্দে পাওয়া গিয়েছে। একে অন্যের লেগ পুল করে মজার তথ্য ফাঁস করতেও দেখা গেল। যেমনটা করলেন শিখর ধাওয়ান।
বিরাট কোহলির পছন্দের গানের তালিকা ফাঁস করেন 'গব্বর ধাওয়ান।' অনুষ্ঠানের অ্যাঙ্কর, ধাওয়ানকে কোহলির পছন্দের গান নিয়ে প্রশ্ন করেন। উত্তরে ক্যাপ্টেনের লেগ পুল করতে ছাড়লেন না গব্বর। মজা করে ভারতীয় ওপেনার বলেন,'কোন লিস্টটি বলব? বিয়ের আগের পছন্দের লিস্ট নাকি বিয়ের পরের?'এরপর বিরাটের পছন্দের গানের তালিকা ফাঁস করেন ভারতীয় ওপেনার।
#TeamIndia's @RaviShastriOfc & @SDhawan25 spill the beans on @imVkohli's music playlist 🎶🎶 pic.twitter.com/ILLybVolDT
— BCCI (@BCCI) September 13, 2019
ধাওয়ান বলেছেন, 'পঞ্জাবী গানের প্রতি কোহলির বরাবরই দুর্বলতা রয়েছে। পঞ্জাবী গায়কদের গান খুব পছন্দ করেন বিরাট।' কোহলির অন্যতম প্রিয় গায়ক গুরদাস মান। বলিউডের গায়কদের মধ্যে অরিজিৎ সিং বিরাটের সবচেয়ে পছন্দের বলে উল্লেখ করেন ধাওয়ান। বিশেষ করে অরিজিতের প্রেমের গানগুলি কোহলি শুনতে পছন্দ করেন বলে তিনি জানিয়েছেন।