|
কীভাবে এল ৩৪ রান!
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টি-২০ ম্যাচে ১০ ওভার করতে আসলে প্রথম বলে ছক্কা হাঁকিয়ে তাঁকে স্বাগত জানান সাইফার্ট। এরপর ওভারের দ্বিতীয় বলেও ছক্কা।
তিন নম্বর বলে চার, চতুর্থ বলে দুবে সিঙ্গলস খরচ করেন। পঞ্চম বলে এরপর নো বলে করে বসেন দুবে। সেই সঙ্গে ঐ ডেলিভারিতে টেলার চার হাঁকান।
|
ভারতের মধ্যে টি-২০তে সর্বোচ্চ রান খরচে শীর্ষস্থানে কে?
শেষ বলে ফ্রি-হিটে টেলার ১টি ছক্কা হাঁকালে নিউজিল্যান্ড ঐ ওভার থেকে ৩৪ রান সংগ্রহ করে। ভারতীয়দের মধ্যে টি-২০তে সর্বোচ্চ রান খরচে শীর্ষস্থান দুবে। এর আগে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লউডারহিল টি-২০ স্টুয়ার্ট বিনি ৩২ রান খরচ করেছিলেন।
|
তৃতীয় স্থানে কে?
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান হাঁকানোর তালিকায় দুবের পর তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ওয়েন পার্নেল। ইংল্যান্ডের জোস বাটলার ২০১২ সালে এক ওভারে ৩২ রান তুলেছিলেন।
|
সোশ্য়াল মিডিয়ায় প্রতিক্রিয়া
এদিন কিউয়িদের বিরুদ্ধে ১ ওভারে ৩৪ রান খরচ করার পর ভবিষ্যতে সত্যিই দুবে অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া উত্তরসূরি হয়ে উঠতে পারবেন কিনা, সেই নিয়ে চর্চা তুঙ্গে।


Click it and Unblock the Notifications


















