চরম শত্রু হলেও আমাদের বন্ধুত্ব উদাহরণ হত, বিরাটকে নিয়ে কেন এমন বললেন শোয়েব

তারা একই সময়ে ক্রিকেট খেললে একে অন্যের ভালো বন্ধু হতে পারতেন। বিশ্বেসেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে নিয়ে এক ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন শোয়েব আখতার।

 বিরাট বনাম আখতার, ডুয়েল মিস!

বিরাট বনাম আখতার, ডুয়েল মিস!

বিরাট একদিকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। টেস্ট ক্রমতালিকায় দু'নম্বরে রয়েছেন। অন্যদিকে বিশ্ব ক্রিকেটে আগুনে গতিতে বোলিং করার কারণে আখতার পরিচিত রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস নামে। ক্রিকেট বিশ্বে দুনিয়া কাঁপানোর ফাস্ট বোলারদের তালিকায় আখতার উপরের দিকে থাকেন। দুই ক্রিকেটারের মুখোমুখি টক্কর প্রায় হয়নি বললেই চলে। শোয়েব যখন ক্রিকেট কেরিয়ারের শেষ পথে, বিরাট তখন কেরিয়ারে শুরু করেছেন। ফলে বাইশ গজে দুই ক্রিকেটারের সেভাবে ডুয়েল দেখা যায়নি।

 বিরাটের ভালো বন্ধু হতে পারতেন শোয়েব

বিরাটের ভালো বন্ধু হতে পারতেন শোয়েব

তবে কোহলির সমসাময়িক ক্রিকেটার হলে ভারত অধিনায়কের সঙ্গে তাঁর দারুণ বন্ধুত্ব জমত বলে উল্লেখ করলেন শোয়েব আখতার।

মাঠে শত্রু, বাইরে বন্ধু

মাঠে শত্রু, বাইরে বন্ধু

এক ক্রিকেট ওয়েবসাইটে ভারতের প্রাক্তন ব্যাটসম্যান সঞ্জয় মঞ্জরেকরকে নিজের মনের কথা খুলে বলেছেন শোয়েব। পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার মনে করেন,বিরাটের সঙ্গে যদি একই সময়ে ক্রিকেটটা তিনি খেলতে পারতেন, তা হলে মাঠের ভিতরে চরম শত্রু হলেও মাঠের বাইরে বন্ধুত্ব উদাহরণ হতে থাকব।

শোয়েব আরও যা বলেছেন

শোয়েব আরও যা বলেছেন

প্রতিক্রিয়া শোয়েব আরও বলেছেন ' কোহলি আমার থেকে অনেক জুনিয়র। কিন্তু ওর ক্রিকেট প্রতিভা ও সাফল্যের জন্যে ওকে আমি ওকে দারুণ সম্মান করি। একই সময় বাইশ গজে ক্রিকেট খেলার সুযোগ পেলে মাঠে ও আমার শক্রু হত কিন্তু মাঠের বাইরে দুজনে দারুণ বন্ধু হতে পারতাম। দুজনের দারুণ আগ্রাসী। কোহলির বিরুদ্ধে আরও বেশি দিন খেলতে পারলে দারুণ হত। কিন্তু আমার কেরিয়ারের শেষ দিকে কোহলি খেলা শুরু করে। তখন ওর বয়স খুবই কম ছিল। তখন ও বিরাট কোহলি হতেও ওঠেনি। ক্রিকেটে সদ্য পা রাখা কোহলি শ্রীলঙ্কার মাটিতে আমার বোলিং খেলেছিল।'

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, May 25, 2020, 11:44 [IST]
Other articles published on May 25, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+