বিমানে বিপর্যয় ধাওয়ান পরিবারের, রেগে আগুন ভারতীয় ওপেনার

By Debalina Dutta

দেশের মধ্যেই বিমানে হেনস্তার শিকার হয়েছিলেন পি ভি সিন্ধু। ঘরোয়া বিমানেই তাঁকে মালপত্র পরিবহন করা নিয়ে অভ্যবতা করেছিলেন ইন্ডিগো বিমান সংস্থার কর্মী। সাধারণ মানুষরা তো ঘন ঘন এরকম অভ্যবতার শিকার হন। এখন তারকারাও বাদ যাচ্ছেন না। শাহরুখ খান একাধিকবার বিদেশের বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছিলেন। এবার বিদেশের বিমান বন্দরে ফের অসভ্যতার শিকার হলেন , তবে এবার ক্রিকেটার শিখর ধাওয়ান।

ক্ষিণ আফ্রিকা সফরের জন্য দুবাই থেকে কানেক্টিং বিমান ধরার কথা ছিল ভারতীয় দলের সদস্যদের। কিন্তু এমিরেটসের কানেক্টিং বিমানে শিখর ধাওয়ানের পরিবারকে উঠতে বাধা দেওয়া হয়। সেখানে তাঁর সন্তানের বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট চাওয়া হয়। কিন্তু সেসময় সেটা ধাওয়ানদের কাছে ছিল না। ধাওয়ানরা বিমান সংস্থার কর্মীদের বিষয়টি জানান। কিন্তু সামাণ্যতম সহযোগিতা করতেও তারা রাজি হয়নি।

তাঁদেরকে এটাও বোঝাতে চেষ্টা করেন শিখর ধাওয়ান যে এমিরেটসের বিমানেই তাঁরা মুম্বই থেকে দুবাই এসেছেন। সেখানে এই জন্মের পরিচয়পত্র নেওয়া হয়নি। তবুও তাঁরা নিয়ম দেখান। এবং শুধু সেটুকুই নয় তাঁদের সঙ্গে দুর্ব্যবহারও করতেও ছাড়েননি।

এমিরেটস-র এই দুর্ব্যবহারের পর টুইটারে ক্ষোভ উগড়ে দিয়েছেন শিখর ধাওয়ান। দেশ থেকে শিখর ধাওয়ানের পরিবার সমস্ত ডকুমেন্ট আনাতে দিয়েছেন। শিখর ধাওয়ান দলের সঙ্গে উড়ে গেছেন দক্ষিণ আফ্রিকায়। এদিকে আয়েষা সন্তানদের নিয়ে দুবাইতেই থেকে যেতে বাধ্য হয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, December 29, 2017, 17:58 [IST]
Other articles published on Dec 29, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+