বিসিসিআই-র প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

এমএসকে প্রসাদ ও তাঁর নেতৃত্বাধীন প্যানেলের কার্যকাল শেষ হয়েছে শুক্রবার। বিসিসিআই-র নতুন প্রধান নির্বাচক কে হবেন, তা নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলা চলে। সূত্রের খবর, দেশের প্রধান ক্রিকেট নির্বাচকের আসনে বসার লড়াই-এ এগিয়ে রয়েছেন ভারতের প্রাক্তন মিডিয়াম ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদ ও স্পিনার লক্ষ্মণ শিবরামাকৃষ্ণণ।

প্রসাদের কার্যকাল শেষ

প্রসাদের কার্যকাল শেষ

বিসিসিআই-র প্রধান নির্বাচক পদে ৪০ মাস কাটিয়ে ফেলেছেন দেশের প্রাক্তন উইকেটরক্ষক এমএসকে প্রসাদ। শুক্রবার তিনি এই গুরু দায়িত্ব থেকে অব্যাহতি নেন। প্রসাদ নেতৃত্বাধীন নির্বাচন কমিটির অন্যতম সদস্য গগন খোদার কার্যকালের মেয়াদও শেয হয় শুক্রবার।

নতুন কমিটি নির্বাচন

নতুন কমিটি নির্বাচন

বিসিসিআই-র নতুন প্রধান নির্বাচক কে হবেন, তা ঠিক করবে বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি। স্বার্থের সংঘাত ইস্যুতে কপিল দেব, অংশুমান গায়েকোয়াড়রা সরে দাঁড়ানোর পর ওই কমিটির সদস্য পদ খালি অবস্থায় পড়ে রয়েছে। সিএসি-র নতুন সদস্য কারা হবেন, তা ঠিক করবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এ সংক্রান্ত বোর্ডের বৈঠক হবে আগামী সোমবার।

দৌড়ে এগিয়ে কারা

দৌড়ে এগিয়ে কারা

সূত্রের খবর, বিসিসিআই-র প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ভারতের প্রাক্তন মিডিয়াম ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদ ও স্পিনার লক্ষ্মণ শিবরামাকৃষ্ণণ। প্রসাদ নিযুক্ত হলে তিনি দেড় বছর এই গুরুত্বপূর্ণ পদে বহাল থাকতে পারবেন। তবে পুরো তিন বছর বিসিসিআই-র প্রধান নির্বাচক থাকতে পারবেন লক্ষ্মণ শিবরামাকৃষ্ণণ। নির্বাচক কমিটির অন্যতম সদস্য গগন খোদার পরিবর্ত হওয়ার লড়াই-এ এগিয়ে রয়েছেন মধ্যপ্রদেশের রাজেশ চৌহান ও অময় খুরেশিয়া।

দৌড়ে আর কারা

দৌড়ে আর কারা

ভারতের প্রাক্তন ফাস্ট বোলার তথা মুম্বই-র প্রাক্তন প্রধান নির্বাচক অজিত আগারকরও বিসিসিআই-র প্রধান নির্বাচক হওয়ার লড়াই-এ রয়েছেন বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। তিনি শুক্রবারই নিজের আবেদন পত্র জমা দিয়েছেন বলে খবর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, January 25, 2020, 12:09 [IST]
Other articles published on Jan 25, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+