বিরাট, সৌরভকে টপকে অনন্য নজিরের মালকিন মান্ধানা, বিস্তারিত জেনে নিন

ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் விளையாட போகும் விராட் கோஹ்லி

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে তৃতীয় ওয়ান ডে-তে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে অনন্য নজিরের মালিক হয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য স্মৃতি মান্ধানা। ভারত অধিনায়ক বিরাট কোহলি, বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও প্রাক্তন ব্যাটসম্যান নভজোৎ সিং সিধুকে টপকে গেলেন এই বাঁ-হাতি মহিলা ক্রিকেটার।

স্মৃতির ২ হাজার রান

স্মৃতির ২ হাজার রান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের ওয়ান ডে কেরিয়ারের ৫১তম ম্যাচ তথা ইনিংস খেলেন স্মৃতি মান্ধানা। এই ম্যাচেই নিজের কেরিয়ারের দুই হাজার রানও সম্পূর্ণ করেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার। ৫১টি একদিনের ম্যাচে ৪৩.০৮ গড়ে ২০২৫ রান করেছেন স্মৃতি। ভারতীয়দের মধ্যে (পুরুষ ও মহিলা মিলিয়ে) দ্রুততম দুই হাজার রান সংগ্রাহকের তালিকায় বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায় ও নভজোৎ সিং সিধুকে টপকে গেছেন ভারতীয় মহিলা ক্রিকেটের আইকন।

বিরাট-সৌরভ-সিধু

বিরাট-সৌরভ-সিধু

ভারতীয়দের মধ্যে দ্রুততম দুই হাজার রান সংগ্রাহকের তালিকায় এতদিন দ্বিতীয় স্থানে যুগ্মভাবে ছিলেন বিসিসিআই সভাপতি তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও প্রাক্তন ব্যাটসম্যান নভজোৎ সিং সিধু। নিজেদের কেরিয়ারের ৫২তম ওয়ান ডে ইনিংসে তাঁরা এই নজির গড়েছিলেন। তালিকায় তৃতীয় স্থানে ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ৫৩তম ওয়ান ডে ইনিংসে দুই হাজার রান পূর্ণ করেছিলেন ভিকে। তাঁদের টপকে গেলেন ভারতের মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা।

 শীর্ষে কে

শীর্ষে কে

ভারতীয়দের মধ্যে দ্রুততম দুই হাজার রান সংগ্রাহকের তালিকায় স্মৃতি মান্ধানার আগে আছেন ভারতের বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান। ৪৮তম ওয়ান ডে ইনিংসে দুই হাজার রান সম্পূর্ণ করেছিলেন গব্বর।

বিশ্বসেরা

বিশ্বসেরা

দ্রুততম দুই হাজার রান সংগ্রাহকের বিশ্ব তালিকায় সবার ওপরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার হাশিম আমলা। ৪০তম ওয়ান ডে ইনিংসে দুই হাজার রানের মাইলস্টোন ছুঁয়েছিলেন তিনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, November 7, 2019, 13:40 [IST]
Other articles published on Nov 7, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+