দরজায় কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ, অভিযান শুরুর আগে কী বললেন অধিনায়ক, ভারতীয় দলের সূচি দেখে নিন

দরজায় কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ। ২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হচ্ছে মেয়েদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আকর্ষণের কেন্দ্রে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারতীয় দল। অভিযান শুরুর আগে এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মুখ খুললেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউর।

কী জানিয়েছেন হরমনপ্রীত

উইমেন ইন ব্লু-র অধিনায়ক হরমনপ্রীত জানিয়েছেন, 'ভারতীয় দল পসিটিভ থাকছে। প্রতিপক্ষদের নিয়ে হোমওয়ার্ক করেই বিশ্বকাপ খেলতে নামছে। আমরা বিশ্বকাপ জিতলে সেটা ভারতীয় মহিলা ক্রিকেটকে অন্য উচ্চতায় পৌঁছে দেবে। আমরা আমাদের সেরাটা দিয়ে বিশ্বকাপ জেতার চেষ্টা করব।'

জেমাইমা যা জানিয়েছেন

ভারতীয় মহিলা দলের টপ অর্ডারের ক্রিকেটার জেমাইমা রগ্রিডেজ জানিয়েছেন, 'অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটি আমার কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট মহারণ সবসময়ই উত্তেজক। এই ম্যাচে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।

ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কখন দেখবেন

ভারতীয় সময় ২১ ফেব্রুয়ারি ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি দুপুর ১.৩০ মিনিট থেকে দেখা যাবে।

লিগের ম্যাচে ভারতের সূচি

ভারত বনাম অস্ট্রেলিয়া- ২১ ফেব্রুয়ারি, ১.৩০ মিনিট থেকে খেলা শুরু

ভারত বনাম বাংলাদেশ-২৪ ফেব্রুয়ারি, ৪.৩০ মিনিট থেকে খেলা শুরু

ভারত বনাম নিউজিল্যান্ড- ২৭ ফেব্রুয়ারি, ৮.৩০ মিনিটে খেলা শুরু

ভারত বনাম শ্রীলঙ্কা- ২৯ ফেব্রুয়ারি, দুপুর ১.৩০ মিনিটে খেলা শুরু

একনজরে ভারতীয় দল

স্মৃতি মান্ধানা, শাফালি ভর্মা, জেমাইমা রড্রিগেজ, বেদা কৃষ্ণামূর্তি, রিচা ঘোষ, হরমনপ্রীত কউর(অধিনায়ক), হার্লিন দেওল, দীপ্তি শর্মা, শিখা পাণ্ডে, পূজা বস্ত্রাকর, তানিয়া ভাটিয়া, পুনম যাদব, রাধা যাদব, অরুন্ধতী রেড্ডি, রাজেশ্বরী গাইকোয়াড়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, February 17, 2020, 18:11 [IST]
Other articles published on Feb 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+