গোড়াতেই গলদ নাকি! না হলে এমন ভুল তো নবিশরাও করে না! কেউ আবার প্রশ্ন তুলেছেন তাঁর ক্রিকেট বোধ নিয়ে। কারও কথায়, 'ধোনির কাছ থেকে শিখে ভারতীয় দলে আসা উচিত'। সোশ্যাল মিডিয়ায় এ ধরনের নানা কটূক্তি শুনতে হচ্ছে টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থকে।
কারণটা সবার জানা। রাজকোটে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে উইকেটের পিছনে দাঁড়িয়ে যাকে বলে ব্যকরণেই ভুল করে ফেলেন ২২ বছরের ক্রিকেটার। হাই ভোল্টেজ এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত। প্রতিবেশী দেশের ওপেনার লিটন দাস ও মহম্মদ নইম শুরুটা ভালোই করেন।
এমন একটা অবস্থায় পার্টনারশিপ ভাঙতে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলকে বল করতে ডাকেন ভারত অধিনায়ক। ম্যাচের ষষ্ঠ ওভার বল করছিলেন চাহল। তাঁর একটি বল স্টেপ আউট করে বাউন্ডারির বাইরে ফেলতে যান বাংলাদেশি ব্যাটসম্যান লিটন। বলের ফ্লাইট মিস করেন তিনি। উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা ঋষভ পন্থ বল গ্রিপ করে বাংলাদেশি ওপেনারকে স্ট্যাম্প করতে কোনও ভুল করেননি। কিন্তু সেখানেই একটা ছোট্ট অথচ মারাত্মক ভুল করে ফেলেন ২২ বছরের ভারতীয় তারকা।
#RishabhPant messes up !! 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️ pic.twitter.com/3rEVqnNG7Z
— Nishant Barai (@barainishant) November 7, 2019
মাঠের বড় পর্দায় দেখা যায়, ঋষভ বল গ্রিপ করেছেন ঠিকই, কিন্তু সেই সময় তাঁর গ্লাভস ঢুকে পড়ে উইকেটের ভিতরে। যেটি থাকার কথা স্ট্য়াম্পের পিছনে। ক্রিকেটীয় ব্যকরণে যা অনৈতিক। তাই আউট হওয়া বাংলাদেশি ওপেনার লিটন দাসকে ফের বাইশ গজে ডেকে পাঠানো হয়।
#Dhoni #Rishabh pant#INDvsBAN pic.twitter.com/42Cedkfvvl
— 🌈 (@memewatii) November 7, 2019
Rishabh Pant right now #IndvsBan pic.twitter.com/1YRD7XhmQ8
— Godman Chikna (@Madan_Chikna) November 7, 2019
#RishabhPant in every match#INDvBAN pic.twitter.com/B7J3ZaOAVy
— Sumit (@SumitMi02880332) November 7, 2019
Rishabh Pant is so bad that even Dhoni haters are missing Dhoni 😹#INDvBAN
— चाचा lame मौंक (@oldschoolmonk) November 7, 2019
#IndvsBan
— Sarcastic Ladki (@badassyy) November 7, 2019
Mahi fans to Rishabh Pant right now: pic.twitter.com/cDgxOelnum
ভারত ম্যাচ জিতলেও ঋষভের ভুল ক্ষমা করতে রাজি নন নেটিজেনরা। তাঁকে নিয়ে নানা মিম তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পন্থ সত্যিই ভারতীয় দলে খেলার যোগ্য কিনা, সেই প্রশ্নও তুলেছেন অনেকে।