বটবৃক্ষ হারাল ভারতীয় ক্রিকেট, রঞ্জি ট্রফির সর্বোচ্চ উইকেটশিকারীর প্রয়াণে শোকপ্রকাশ সৌরভের

চলে গেলেন ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি বাঁ হাতি স্পিনার রাজিন্দর গোয়েল। প্রবীণ এই ক্রিকেটার বয়সকালে একাধিক রোগে ভুগছিলেন। ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশি উইকেট শিকারের নজির রয়েছে তাঁর। রবিবার নিজের বাড়িতে ৭৭ বছর বয়সে প্রাক্তন স্পিনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রথম শ্রেণীর ক্রিকেটে রাজিন্দরের উইকেট সংখ্যা

প্রথম শ্রেণীর ক্রিকেটে রাজিন্দরের উইকেট সংখ্যা

প্রথম শ্রেণীর ক্রিকেটে দীর্ঘ ২৪ বছর খেলেছেন রাজিন্দর। ২৪ বছরের দীর্ঘ এই ক্রিকেট জীবনে তিনি ৭৫০টি প্রথম শ্রেণী উইকেট নেন। রঞ্জি ট্রফিতে তাঁর ৬৩৭টি উইকেট রয়েছে। যা এখনও সর্বকালীন রেকর্ড।

পেয়েছেন সিকে নাইডু পুরস্কার

পেয়েছেন সিকে নাইডু পুরস্কার

দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে হরিয়াণা, পাঞ্জাব ও দিল্লির হয়ে তিনি খেলেছেন। ২০১৭ সালে ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য আজীবনের স্বীকৃতিস্বরূপ রাজিন্দর গোয়েল সিকে নাইডু পুরস্কারে সম্মানিত হন।

বেসরকারী ম্যাচে খেলেছেন

বেসরকারী ম্যাচে খেলেছেন

জাতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলার সুযোগ না এলেও ১৯৬৪-৬৫ সালে এক বেসরকারি টেস্টে তিনি এক ইনিংসে চার উইকেট নিয়েছিলেন গোয়েল।

ঘরোয়া ক্রিকেট ব্যাটসম্যানদের আতঙ্ক ছিলেন

ঘরোয়া ক্রিকেট ব্যাটসম্যানদের আতঙ্ক ছিলেন

দেশের জার্সিতে খেলা হয়ে না উঠলেও সুযোগ ছিল। ১৯৭৪-৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে বিষেং সিং বেদী বাদ পড়লে তিনি দলে আসেন, কিন্তু প্রথম একাদশে সুযোগ পাননি। বলা হয় ছয়ের দশক থেকে আটের দশকে ঘরোয়া ক্রিকেটে ব্যাটসম্যানদের কাছে আতঙ্ক ছিলেন গোয়েল।

শোকপ্রকাশ সৌরভের

শোকপ্রকাশ সৌরভের

গোয়েলের প্রয়াণে ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া। দেশের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, 'ভারতীয় ক্রিকেট এক মহীরূহকে হারাল। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৭৫০ উইকেট বহু প্ররিশ্রম ও তপস্যার ফল।'

রবি শাস্ত্রী যা লিখলেন

রবি শাস্ত্রী যা লিখলেন

শোকপ্রকাশ করে রবি শাস্ত্রী লিখেছেন, গোয়েলের পরিবারকে সমবেদনা জানাই। দারুণ ক্রিকেটার ছিলেন। স্পিনার গোয়েলকে সবাই ভয় পেত।

 বীরেন্দ্র সেহওয়াগ যা লিখলেন

বীরেন্দ্র সেহওয়াগ যা লিখলেন

শোকবার্তায় সেহওয়াগ লিখেছেন, 'ভারতীয় ক্রিকেট আজ পিতৃহারা, বটবৃক্ষ হারালাম। ওনার আত্মার শান্তি কামনা করি।'

 লক্ষ্মণ যা লিখলেন

লক্ষ্মণ যা লিখলেন

দেশের প্রাক্তন ক্রিকেটার ভি ভি এস লক্ষ্মণ লিখেছেন, 'রঞ্জিতে সর্বোচ্চ উইকেটশিকারী ক্রিকেটারের মৃত্যুতে ব্যাথিত। উনি আমাদের কাছে এক আদর্শ ছিলেন। ভারতীয় ক্রিকেট পরিবার ওনার পরিবারের পাশে রইল।'

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, June 22, 2020, 10:11 [IST]
Other articles published on Jun 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+