করোনা লকডাউনে টাইম মেশিনে স্মৃতিতে ডুব, ২০০১ ঐতিহাসিক ইডেন টেস্ট নিয়ে কী বললেন সৌরভ

করোনা লকডাউনে গৃহবন্দি হয়ে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের ঐতিহাসিক ম্যাচের স্মৃতিতে ডুব দিলেন সৌরভ। বুধবার ১৯ বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০১ সালে ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের মুহূর্তের স্মৃতিচারণা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

লকডাউনে গৃহবন্দি, এখন শুধু পরিবার আর টিভিতে ক্রিকেট

লকডাউনে গৃহবন্দি, এখন শুধু পরিবার আর টিভিতে ক্রিকেট

করোনার কারণে গৃহবন্দি হওয়ায় এখন পরিবারকে অনেক বেশি সময় দিচ্ছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রশাসক হিসেবে ব্যবস্তার জন্য পরিবারকে সময় দিতে পারতেন না। এখন আকস্মিৎ ছুটিতে বাড়ি অনেকটা সময় স্ত্রী ও মেয়ের সঙ্গে আড্ডার মধ্যে দিয়ে কাটছে। এর মাঝেই ক্রিকেটে মন পরে সৌরভের।

টাইম মেশিনে স্মৃতির পাতায় ডুব সৌরভের

বুধবার ফিরে দেখলেন তাঁর সময়ের সেরা ক্রিকেটের মুহূর্ত। ২০০১ কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। লকডাইনে ডাউন মেমরি লেনে এক ক্রিকেট ভক্ত সেই ম্যাচের বিরল মুহূর্ত শেয়ার করেন। ম্যাচ জয়ের পর ভারতীয় ড্রেসিংরুমের ছবিটা ঠিক কী ছিল, তা শেয়ার করেন ঐ ভক্ত। সেই টুইটটি সৌরভের চোখে পড়ে। এরপর সৌরভ স্মৃতিতে ডুব দেন। টুইটে ভিডিওটি রিপোস্ট করে সৌরভ লিখেছেন, 'অসাধারণ মুহূর্ত'

টেস্টের ইতিহাসে ইডেনের সেই স্মরণীয় ম্যাচ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইডেনে ভারতের সেই লড়াই টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ক্রিকেটের ইতিহাসে ফলো-অন করে জয়ের রেকর্ডেও ঢুকে পড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় ক্রিকেট দল। রাহুল-দ্রাবিড় ও ভি ভি এস লক্ষ্মণের ধ্রুপদী ব্যাটিং বিশ্বক্রিকেটের লোকগাথায় ঢুকে পড়ে।

একনজরে সেই টেস্টের কিছু মুহূর্ত

একনজরে সেই টেস্টের কিছু মুহূর্ত

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের চাপে রেখে ৪৪৫ রান করেছিল। প্রথম ইনিংসে অজি অধিনায়ক স্টিভ ওয়া সেঞ্চুরি করেন। এরপর প্রথম ইনিংসে ভারত ১৭১ রানে অল আউট হয়ে যায়। ফলে ফলো অনের মুখে পড়ে সৌরভ অ্যান্ড কোম্পানি। এরপর দ্বিতীয় ইনিংসে ভারতের মহাকাব্যিক প্রত্যাবর্তন। ইডেন টেস্টে রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ ইতিহাস রচনা করেছিলেন। দুই ডানহাতি জুটিতে ৩৭৬ রানের পার্টনারশিপ গড়েন। দ্রাবিড় ১৮০ ও লক্ষ্মণের ২৮১ রান করেছিলেন। দ্রাবিড়-লক্ষ্মণের এমন ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে ৩৮৪ রানের লক্ষ্য দাঁড়ায়। এরপর অস্ট্রলিয়াকে ২১২ রানে অল-আউট হয়ে ম্যাচ জেতে ভারত।

হরভজন সিং

হরভজন সিং

প্রথম ইনিংসে হ্যাটট্রিক করার পর দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করেন ভাজ্জি। প্রথম ইনিসংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন হরভজন সিং। ফল অনের মুখে পরেও ভারত ১৭১ রানে টেস্ট ম্যাচটি জিতেছিল।

১.৪ বিলিয়ন ভারতীয়র কাছে এখন বিশ্বকাপ জয়ের সুযোগ, করোনা উদ্বেগে কেন এমন বললেন শাস্ত্রী

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, April 15, 2020, 14:13 [IST]
Other articles published on Apr 15, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+