
বিরাট সেরা, স্মিথও কম কী!
বিরাট কোহলি ও স্টিভ স্মিথের মধ্যে তুলনা টানতে মোটেই রাজি নন মহারাজ। অ্যাসেজে স্মিথের দুর্দান্ত পারফরম্যান্সের পরেও, বিরাট কোহলিই যে তাঁর চোখে এখনও বিশ্বের সেরা ব্যাটসম্যান, তা নির্দ্বিধায় জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে টেস্টে ২৬টি সেঞ্চুরির মালিক তথা প্রাক্তন অজি অধিনায়কও যে তাঁর জায়গায় সেরা, তাও জানাতে ভোলেননি মহারাজ। উল্লেখ্য আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট তালিকার পয়লা নম্বর স্থানে আছেন স্টিভ স্মিথ। দ্বিতীয় স্থানে আছেন বিরাট কোহলি।

ধোনির অবসর নিয়ে সৌরভ
লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে দেশের নির্বাচক ও টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি কী ভাবছেন সেটাই বড় ব্যাপার বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সর্বোপরি ধোনি নিজে এ ব্যাপারে কী ভাবছেন, তাও এখানে মুখ্য বিষয় বলে মনে করেন মহারাজ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত
ধারে-ভারে-শক্তিতে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার থেকে ভারত এগিয়ে আছে বলেই মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘরের মাঠে বিরাট বাহিনীকে হারানো প্রোটিয়া শিবিরের পক্ষে মুশকিল হবে বলেই মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক।


Click it and Unblock the Notifications



















