স্পিনার প্রবীণ তাম্বেকে বাতিল করল বিসিসিআই, খেলতে পারবেন না আইপিএলে

৪৮ বছরের ভারতীয় স্পিনার প্রবীণ তাম্বেকে বাতিল বলে ঘোষণা করল বিসিসিআই। এর অর্থ, মার্চে শুরু হতে চলা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারবেন না তিনি। এই খবরে শাহরুখ খান শিবিরের কপালে চিন্তার ভাঁজ।

কবে শুরু হচ্ছে আইপিএল

কবে শুরু হচ্ছে আইপিএল

২৯ মার্চ শুরু হচ্ছে ২০২০-র আইপিএল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে গত বারের রার্নাস চেন্নাই সুপার কিংস। ৩১ মার্চ তাদের আইপিএল যাত্রা শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাদেরই মাঠে হবে ম্যাচ।

তাম্বে-কে নিয়েছিল কেকেআর

তাম্বে-কে নিয়েছিল কেকেআর

২০২০-র আইপিএল নিলামে ৪৮ বছরের স্পিনার প্রবীণ তাম্বে-কে কিনেছিল কেকেআর। ২০ লাখ টাকায় শাহরুখ খানের দলে যোগ দিয়েছিলেন তিনি। প্রথম একাদশে তাঁর সুযোগ পাওয়ারও সম্ভাবনা ছিল।

বাতিল তাম্বে

বাতিল তাম্বে

আইপিএল শুরুর কার্যত এক মাস আগে ৪৮ বছরের স্পিনার প্রবীণ তাম্বে-কে বাতিল বলে ঘোষণা করেছে বিসিসিআই। তিনি আইপিএল খেলতে পারবেন না বলেও জানিয়েছেন টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। আর তাতেই কপালে ভাঁজ পড়েছে কলকাতা নাইট রাইডার্সের। প্ল্যান বি কী হবে, তা নিয়ে ভবনাচিন্তা শুরু হয়েছে।

কেন বাতিল

কেন বাতিল

বিসিসিআই-র রুল বুক অনুযায়ী, আইপিএল খেলা কোনও ভারতীয় ক্রিকেটার অবসর না নেওয়া পর্যন্ত অন্য কোনও দেশের ক্রিকেট লিগে খেলতে পারবেন না। কিন্তু প্রবীণ তাম্বে সেই নিয়ম ভেঙে, গত বছর আবু ধাবিতে টি-টেন লিগ খেলেন। তাই তাঁকে বাতিল করা হয়েছে বলে বিসিসিআই সূত্রে খবর।

প্রবীণের আইপিএল কেরিয়ার

প্রবীণের আইপিএল কেরিয়ার

২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত ৩৩টি আইপিএল ম্যাচ খেলেছেন প্রবীণ তাম্বে। ২৮টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৪ সালে ১৫টি উইকেট নেন তাম্বে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, February 27, 2020, 20:00 [IST]
Other articles published on Feb 27, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+