
ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে দাবা। খেলার দুনিয়ার প্রতিদিনের লাইভ আপডেট পেতে ফলো করুন মাই খেল বাংলার স্পোর্টস নিউজ লাইভ আপডেট। দেখে নিন আজ খেলার দুনিয়ায় কী কী খবর রয়েছে।
মহেন্দ্র সিং ধোনির মতোই ভারতীয় ক্রিকেট দলে ফিনিশারের ভূমিকা নিন ঋষভ পন্থ, চান গৌতম গম্ভীর।
লেজেন্ড মেরি কমের বিরুদ্ধে ট্রায়ালের জন্য তিনি তৈরি বলে জানালেন নিখাট জারিন।
সেরা ক্রিকেটারদের সম্মান করতে শিখুক ভারতীয় ক্রিকেট, বার্তা হরভজন সিং-র।
আইপিএল নিলামের আগে আরসিবি ফ্যানদের আশ্বস্ত করলেন বিরাট কোহলি।
ইংল্যান্ড বিশ্বকাপের আগে আম্বাতি রায়ডুর সঙ্গে যা হয়েছে তাতে তিনি হতাশ বলে জানিয়েছেন যুবরাজ সিং।
২০২০ টোকিও অলিম্পিকে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় হকি দল।
বিসিসিআই প্রাক্তন ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সদস্য কপিল দেব, অংশুমান গায়েকোয়াড়কে ডেকে পাঠালেন এথিক্স অফিসার।
চোট-আঘাত থেকে দূরে থেকে নিজের কাজ করে যেতে চান ভারতীয় ফাস্ট বোলার দীপক চাহার।
আইপিএলে দীনেশ কার্তিকের পরিবর্তে তরুণ শুভমান গিলকে অধিনায়ক হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর।
বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-র আগে টিম ইন্ডিয়ার নেটে বল করতে দেখা গেল জসপ্রীত বুমরাকে।
১৯ ডিসেম্বর আইপিএল নিলাম। তার আগে সাই হোপ বললেন ফোকাসে ওডিআই সিরিজ, আইপিএল নিলাম নিয়ে ভাবছেন না তিনি।
বুধবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওডিআই। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার বিশাখাপত্তনমে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দুই দলেরই ৫০ ওভার করে খেলার ক্ষেত্রে প্রকৃতি বাধা তৈরি করবে না।
মেয়েদের বর্ষসেরা ওডিআই দলে কারা রয়েছেন দেখে নিন
Australia's Meg Lanning has also been named the captain of the 2019 ICC Women's ODI Team of the Year 🙌#ICCAwards pic.twitter.com/idqWzmN93m
— ICC (@ICC) December 17, 2019
বর্ষসেরা মহিলা ওডিআই ক্রিকেটার কে দেখে নিন
And the 2019 ICC Women's ODI Cricketer of the Year is Ellyse Perry!
— ICC (@ICC) December 17, 2019
The star 🇦🇺 all-rounder scored 441 runs at 73.50 and claimed 21 wickets at 13.52 this year!#ICCAwards pic.twitter.com/zfrnIzKdQV
আইসিসি'র বর্ষসেরা টি-টোয়েন্টি ও ওডিআই মহিলা দলে পেলেন স্মৃতি মান্ধানা।
বুধবার ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। ফোকাসে ভারতের বোলিং। সিরিজের প্রথম ম্যাচে বোলিংয়ে ফেল করেছে ভারতীয় দল।
View this post on InstagramThe thinking cap is ON! Is this game going down to the last over? 😦😦 #TeamIndia #INDvWI @paytm
A post shared by Team India (@indiancricketteam) on
টি-টোয়েন্টির চ্যাম্পিন্স লিগের সময়কে ব্যবহার করে মিনি আইপিএল খেলার ভাবনা বোর্ডের।
এবার মিনি আইপিএলের ভাবনা বিসিসিআইয়ের। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মিনি আইপিএল নিয়ে আলোচনা হয়েছে।
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিক্ষোভ সত্ত্বেও ২০২০ আইপিএলের নিলাম হবে কলকাতাতেই। জানিয়ে দিল বিসিসিআই
বিক্ষোভ সত্ত্বেও কলকাতাতেই হবে আইপিএলের নিলাম, জানাল বিসিসিআই।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলতে নামার আগে ছোটবেলার কোচ তারক সিনহার কাছে পরমর্শ নিতে গিয়েছিলেন ঋষভ পন্থ।
দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচারের পর এবার অধিনায়ক ডুপ্লেসিস, জাতীয় দলে এবি ডিভিলিয়ার্সের প্রত্যাবর্তনের পক্ষে কথা বললেন।
একনজরে অজি দল- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), সিন অ্যাবট, অ্যাস্টন আগার, অ্যালেক্স ক্যারি(সহঅধিনায়ক), প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জোস হ্যাসেলউড, মার্নাস লাবুশানে, কেন রিচাডসন, স্টিভ স্মিথ, মিচল স্টার্ক, অ্যাস্টন টার্নার, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম ঝাম্পা
নতুন বছরের জানুয়ারিতে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে সেই দলে ডাক পেলেন মার্নাস লাবুশানে।
সিএবি বিলের প্রতিবাদে বিক্ষাভ। যার জেরে নর্থ ইস্টের ভেন্যু থেকে রঞ্জি ট্রফির দুই ম্যাচ সরিয়ে নিল বিসিসিআই।
এবার ভুবির চোটের সময়ের সমস্ত মেডিক্যাল রেকর্ড চেয়ে পাঠাল বোর্ড। বোর্ডের সচিব জয় শাহ ভুবির মেডিক্যাল রেকর্ড চেয়ে পাঠিয়েছেন।
ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভুবি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুম্বই টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় পেসার ভুবির কুচকিতে চোট লেগেছে বলে জানা গিয়েছে।
চোট সারিয়ে তিন মাস পর মাঠে ফিরে মাত্র তিনটি ম্যাচ খেলেই ফের চোটের কবলে ভুবনেশ্বর কুমার।