করোনার কারণে স্থগিত খেলার দুনিয়া। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে খেলার জগতের তারকারা কী করছেন, খেলা নিয়ে দিনভার কী আপডেট রয়েছে, জানতে চোখ রাখুন মাই খেল বাংলার লাইভ আপডেটে।
নববর্ষের শুভেচ্ছা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Shubho noboborsho pic.twitter.com/WmVGhXogTS
— Sourav Ganguly (@SGanguly99) April 14, 2020
আফ্রিদি জানিয়েছেন, 'বিশ্বজুড়ে করোনা ক্রমেই ভয়াবহ হচ্ছে। এখন নেতিবাচক চিন্তা দূরে রাখা উচিত। এখন একজোট হয়ে কাজ করা প্রয়োজন। কপিলের নেতিবাচক ভাবনা কাম্য নয়।'
ইন্দো-পাক সিরিজের বিষয়ে প্রাক্তন সতীর্থ শোয়েবের প্রস্তাবকে সমর্থন করার পাশাপাশি কপিল দেবকেও একহাত নিলেন শাহিদ আফ্রিদি।
করোনা আবহে এই ম্যাচ গুরুত্বহীন, পাল্টা জানিয়ছিলেন কপিল দেব। ফান্ড তুললে করোনা আবহে ভারতীয় ক্রিকেটারদের মাঠে ঠেলে দিয়ে জীবনের ঝুঁকি নেওয়া হবে না বলেছিলেন কপিল।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত-পাক ম্যাচের প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার।
বিশ্বজুড়ে করোনা থাবা। করোনার কবলে ভারত-পাকিস্তানও। উপমহাদেশের দুই দেশে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে।
করোনা মোকাবিলায় ভারত-পাক সিরিজ নিয়ে শোয়েবকে সমর্থন, কপিলকে একহাত নিলেন আফ্রিদি
৩ মে পর্যন্ত দেশে দ্বিতীয় দফার লকডাউন। প্রশ্নের মুখে আইপিএল ভবিষ্যৎ
ছবি পোস্ট করে বোল্ট অনুরাগীদের বোঝালেন, ২০০৮ সালে বেজিং অলিম্পিক থেকেই দূরত্ব বজায় রাখার কৌশল তিনি রপ্ত করেছিলেন।
Social Distancing #HappyEaster pic.twitter.com/lDCAsxkOAw
— Usain St. Leo Bolt (@usainbolt) April 13, 2020
১০০ মিটার স্প্রিন্টে সেরা হওয়ার ছবি টুইট করেন বোল্ট।
করোনা মোকাবিলায় দূরত্বের গুরুত্ব বোঝাতে বাকিদের মতো সোশ্যাল মিডিয়ার ময়দানে নামলেন বিশ্বের দ্রুততম মানুষ বোল্ট
করোনা মোকাবিলায় সামাজিক দূরত্বকে গুরুত্ব দিচ্ছে বিশ্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
মানবিক সিন্ধু, করোনা লকডাউনে আর্থিক দিক থেকে পিছিয়ে পরা মানুষদের অতিপ্রয়োজনীয় চাল-ডাল দিয়ে সাহায্য ব্যাডমিন্টন তারকার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারী ঘোষণা করার পর বিশ্বের প্রতিটি দেশকে সাবধানতা মেনে চলে বলা হয়েছে। সেখানেই বেলারুশে দেখা গেল উল্টো ছবি!
ডায়নামো ৩-১ জেতার আনন্দে একে অপরকে আলিঙ্গন করেন বলে জানা গিয়েছে। ফলে সেখান থেকে করোনা ভাইরাস সংক্রমিত হতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে।
Live football on now 👀👀👀
— Dave Reilly (@davepne555) April 13, 2020
It’s been a while !!!
Belarus Premier League
Can’t say it’s a classic 😂😂😂 pic.twitter.com/19sI5V3qUe
শারীরিক দূরত্ব বজায় না রেখে গ্যালারির দর্শকরা পাশাপাশি বসে ছিলেন।
রবিবার ডায়নামো ব্রেস্ত বনাম এফসি মিন্সকের খেলা দেখতে স্টেডিয়ামে এক হাজারেরও বেশি দর্শক গ্যালারিতে উপস্থিত ছিল!
এত কিছুর পরও করোনার রক্ষচক্ষু উপেক্ষা করেই বেলারুশ ফুটবল লিগের খেলা চালু হয়েছে। ইউরোপের এই একটি মাত্র দেশেই করোনা সংক্রমণ বাড়ার পরও লিগের খেলা চালু রয়েছে।
Belarus is still playing professional football despite the #coronavirus pandemic but a growing number of fans are boycotting games.
— SkyNews (@SkyNews) April 11, 2020
For the latest on #COVID19 around the world, head here: https://t.co/sG0tlixGVz pic.twitter.com/aRnPLrtnrM
করোনা মহামারিতে বেলারুশে এখনও পর্যন্ত ২৯ জন প্রাণ হারিয়েছে। মারণ ভাইরাসে সেদেশে আক্রান্তের সংখ্যা ২৯১৯ জন।