করোনার কারণে খেলার দুনিয়ার সব প্রতিযোগিতা এখন বন্ধ। একনজরে খেলার দুনিয়া আজ কী কী হল, দেখে নেওয়া যাক।
লকডাউনে পরিবারের সঙ্গে কীভাবে সময় কাটছে, তা জানালেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা।
পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার দানিশ কানেরিকাকে আক্রমণ সে দেশের প্রাক্তন ব্যাটসম্যান ফয়সল ইকবালের।
তাদের দেশে হোক আইপিএল, বিসিসিআই-কে জানাল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
অনির্দিষ্টকালের জন্য আইপিএল পিছিয়ে দেওয়ার সরকারি সিদ্ধান্ত জানিয়ে দিল বিসিসিআই।
এদিন সেই সিদ্ধান্তে সিলমোহর। বোর্ডের সচিব জয় শাহ প্রেস বিবৃতিতে জানিয়ে দেন আইপিএল এখন পরবর্তী নোটিশ না ইস্যু পর্যন্ত স্থগিত থাকছে। ফ্র্যাঞ্চাইজিদের সেটাই জানানো হয়েছে।
IPL Governing Council of the Board of Control for Cricket in India has decided that the IPL 2020 Season will be suspended till further notice, due to COVID19: Jay Shah, Secretary, BCCI pic.twitter.com/inTRgk0rPw
— ANI (@ANI) April 16, 2020
এর আগে বোর্ডের অন্দরমহল সূত্রে বুধবার জানা গিয়েছিল, অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হবে।
অনির্দিষ্ট কালের জন্য স্থগিত আইপিএল, পরবর্তী নোটিশ না হওয়ার পর্যন্ত হচ্ছে না টুর্নামেন্ট।

ক্রিকেট নিয়ে বিশ্লেষণে হরভজন সিংয়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়।

এক ফ্রেমে তিন কিংবদন্তি। ধারাভাষ্যকার প্যানেলে সৌরভ-সচিন ও সেহওয়াগ

ধারাভাষ্যকার কেরিয়ারের শুরুতে, এক ফ্রেমে রাহুল দ্রাবিড়, সৌরভ ও হর্ষ ভোগলে
পোষ্যের সঙ্গে ক্রিকেট, ভাইরাল ভারতীয় ক্রিকেটারের লকডাউনের এই দৃশ্য।
View this post on InstagramA post shared by Gade Hanuma Vihari (@viharigh) on
সৌরভ তরুণদের যেভাবে ব্যক আপ দিত, ধোনির নেতৃত্বেও একই গুণ দেখেছি, বললেন জাহির খান।
সৌরভ প্রতিপক্ষের চোখে চোখ রেখে জবাব দিতে শিখেছিলেন। মহেন্দ্র সিং ধোনি সেই ধারাকেই এগিয়ে নিয়ে গিয়েছেন বলে দাবি জাহির খানের।
চাষীরাও দেশের করোনা যোদ্ধা,ইনস্টাগ্রাম পোস্টে এমন বললেন বিরাট পত্নী অনুষ্কা
লকডাউনেই এই গৃহবন্দি অবস্থায় স্মৃতির পাতায় ডুব দিলেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি। ভাঙা হাঁটু নিয়ে তাঁর বিশ্বকাপ খেলার অভিজ্ঞতার কথা ফ্যানেদের সঙ্গে শেয়ার করলেন শামি।
২০২১ সালে ৫০ ওভারের মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ রয়েছে। সেই বিশ্বকাপে, সরাসরি যোগ্যতা অর্জন করে নিল হারমানপ্রীত কৌররা।
UPDATE🚨: India qualify for the ICC Women’s Cricket World Cup 2021 to be played in New Zealand. #TeamIndia
— BCCI Women (@BCCIWomen) April 15, 2020
Details: https://t.co/K8692jvQsK pic.twitter.com/OL5i4nbEHA
ঘরবন্দি ভারতবাসীর কাছে সুখবর নিয়ে এল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
করোনা উদ্বেগের মাঝে ক্রিকেট ফ্যানেদের জন্য সুখবর! ২০২১ সালে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন ভারতের
বোর্ডের এক কর্তা জানিয়েছেন, 'সরকারের নির্দেশ না পেলে ভারত পাকিস্তানের সঙ্গে খেলতে পারবে না'
এই মুহূর্তে করোনা সংকটের মাঝে ভারত-পাক সিরিজ নিয়ে বোর্ড কোনও মন্তব্য করতে নারাজ।
এই ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে অবিশ্বস্ত বলেও আক্রমণ করেন এহসান মানি।
পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান অন্যদিকে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ বন্ধের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে কাঠগড়ায় তোলেন।
এরপরই হঠাৎ করে ভারত-পাক ক্রিকেট আলোচনায় ঢুকে পরে।
করোনা সংকটে ভারত-পাকিস্তান। তাই আর্থিক ফান্ড সংগ্রহে দুই দেশের মধ্যে ৩ ম্যাচে ওডিআই সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার।
করোনা আবহে আলোচনায় ভারত-পাক ক্রিকেট