করোনা ভয়াল গ্রাসে দুনিয়া। ভাইরাসের সংক্রমণের কারণে বিশ্বের সব ক্রীড়া প্রতিযোগিতা এখন বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে আজ খেলার দুনিয়ায় কী কী খবর রয়েছে দেখে নেওয়া যাক।
আইপিএল না হলে মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তনের আশা ক্ষীণ বলে জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
মহেন্দ্র সিং ধোনির মধ্যে এখনও ক্রিকেট বাকি রয়েছে বলে জানালেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেন।
মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে ক্রিকেট প্রেমীদের বেশি মাথা না ঘামানোর পরামর্শ দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী।
বর্তমান ভারতীয় দলে সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে ও ভিভিএস লক্ষ্মণের মতো রোল মডেল নেই বলে জানালেন গৌতম গম্ভীর।
ভারতীয় দলে রোল মডেল ইস্যুতে লেজেন্ড যুবরাজ সিং-র পাশে দাঁড়ালেন দেশের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর।

কোলাজটির একেবারে বাঁ-দিকে যুবরাজ সিং, মাঝে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডানে রোহিত শর্মা
দিল্লি পুলিশের কাজের প্রশংসা করলেন বিরাট কোহলি
Thanking you @imVkohli for your kind words of encouragement and support. In this fight against #COVID19 we are leaving no stone unturned to protect our fellow citizens.#DelhiPoliceFightsCOVID @PMOIndia @HMOIndia @LtGovDelhi @CPDelhi pic.twitter.com/4hWzwILMsE
— Delhi Police (@DelhiPolice) April 10, 2020
শুধু ধোনি নন, অনলাইন ক্রিকেট প্রশিক্ষণের সঙ্গে যুক্ত রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন
গৃহবন্দি ক্রিকেট পড়ুয়াদের অনলাইন প্রশিক্ষণ ক্লাসের সঙ্গে যুক্ত রয়েছেন দেশকে দুবার বিশ্বকাপ দেওয়া অধিনায়ক
লকডাউনেও ক্রিকেট, কোচিং কড়াচ্ছেন ধোনি
কেকেআরের ক্রিকেটার প্যাট কামিন্স অবশ্য আইপিএল খেলার বিষয়ে আশাবাদী। ফাঁকা মাঠেই আইপিএল খেলতে চান বলে কামিন্স প্রতিক্রিয়ায় জানিয়েছেন।
করোনার কারণে সংকটে আইপিএল, টুর্নামেন্টের ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে।
পাঁচ হাজার মানুষকে এই লকডাউনে এক মাসের জন্য রেশন সাহায্য করতে চলেছেন সচিন তেন্ডুলকর।
মহারাজের দেখানো পথেই এবার দেশের অন্য ক্রিকেটাররাও সমাজে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া নাগরিকদের মুখে অন্ন তুলে দিতে চলেছেন।
এরপর ইসকন মন্দিরে গত শনিবার থেকে লকডাউন না ওঠা পর্যন্ত প্রতিদিন ১০ হাজার মানুষের অন্ন যোগানের উদ্যোগ নেন। এছাডা় গরীব মানুষদের এই দুর্দশার দিনে সাহায্য করতে বেলুড় মঠে ২০০০ কেজি চাল দান করেছেন সৌরভ।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে পথে দেখিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। লকডাউন চলাকালীন রাজ্যের ত্রাণে ৫০ লক্ষ টাকার চাল দান করেন।
অন্যদিকে করোনা লড়াইয়ে সৌরভের পথেই হাঁটলেন ছোটে মিয়া সচিন তেন্ডুলকর।
আর্থিক সংকেটর মধ্যে থাকলেও বোর্ডের চুক্তির আওয়ায় থাকা ক্রিকেটারদের বেতন মিটিয়ে দিল বিসিসিআই।
শেষ পর্যন্ত আইপিএল এবছর বাতিল হলে, বড় ক্ষতির মুখে পড়তে চলেছে বিসিসিআই।
করোনার কারণে আইপিএল স্থগিত থাকায় বোর্ডের অর্থের যোগান বন্ধ।