করোনার কারণে বন্ধ খেলার দুনিয়া। একনজরে এই পরিস্থিতিতে আজ খেলার দুনিয়ায় কী আপডেট রয়েছে, চোখ বুলিয়ে নেওয়া যাক।
করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে লকডাউন। ফলে স্থগিত খেলার দুনিয়া। এবার ভাইরাল পোষ্যের সঙ্গে ফুটবল খেলার এই ভিডিও
View this post on InstagramA post shared by DJ Diveny (@djdiveny) on
শুধু বিসিসিআই নয়, আইপিএল না হলে বিশ্বক্রিকেটও ক্ষতির মুখে পড়বে। বিশ্বকাপের আগে আইপিএল ক্রিকেটারদের জন্য সেরা প্রস্ততিমঞ্চ, তাই আইপিএল হওয়া নিয়ে আশাবাদী ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন
টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আগেই আইপিএল হবে, আশাবাদী লক্ষ্মণ
গাভাসকর সেখানে বলেন, 'লাহোরে বরফ পরার সম্ভাবনা ভারত-পাক ম্যাচের থেকে বেশি।'
আখতারের ভারত- পাক তিন ম্যাচের ওডিআই সিরিজের দিবাস্বপ্নের প্রস্তাবকে কটাক্ষ করে জবাব দিয়েছেন গাভাসকর।
করোনা ভাইরাস ও লকডাউনের মধ্যেই আলোচনায় কেন্দ্রে ঢুকে পড়েছে ভারত-পাক ক্রিকেট।
করোনা রুখতে সামাজিক দূরত্ব বজার রাখার নির্দেশ। তাই নিজেই নিজের সঙ্গে টেবিল টেনিস খেলায় মজলেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার স্যাম কারন
That's #KadaiKuttySingam paddling in tandem with namma song with superb ambidexterity! #WhistlePodu @CurranSM 🦁💛 pic.twitter.com/wJIbpnZPDj
— Chennai Super Kings (@ChennaiIPL) April 14, 2020

করোনা লকডাউনে পরিবারের সঙ্গে লাঞ্চ করার মুহূর্তের ছবি পোস্ট রোনাল্ডোর
করোনায় গৃহবন্দি রোনাল্ডো। জিমে রোনাল্ডোকে সাহায্য মেয়ের।
View this post on InstagramKids, let the Dad do his work 🤷🏻♂️❤️😝 #stayhome #stayactive
A post shared by Cristiano Ronaldo (@cristiano) on

লকডাউনে সন্তানদের কোলে নিয়ে ছবি পোস্ট করলেন ডেভিড ওয়ার্নার।
২০০১ সালে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয়ের ভিডিওর মুহূর্তে শেয়ার করে সৌরভ পুরনো দিনের স্মৃতিতে ডুব দিলেন।

করোনা লকডাউনে গৃহবন্দি সৌরভ গঙ্গোপাধ্যায়। লকডাউনের এই সময়ে ইতিহাসের পাতায় ডুব দিলেন সৌরভ।
করোনার বিরুদ্ধে লড়াইকে বিশ্বকাপ তাড়া করার সঙ্গে তুলনা করলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। টুইটে শাস্ত্রী জানান, '১.৪ মিলিয়ন ভারতীয় একসঙ্গে মানবতার বিশ্বকাপকে তাড়া করি, চলুন।'
আজ বুধবার থেকে শুরু হল লকডাউনের দ্বিতীয় পর্যায়। খেলা জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয়। এই সময়টাকে খেলার সঙ্গে তুলনা করে দেখুন, বললেন রবি শাস্ত্রী।
৩ মে পর্যন্ত দ্বিতীয় দফার লকডাউন শুরু হতে, অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত হওয়ার বার্তা দেওয়া হয়েছে।
করোনার কারণে স্থগিত আইপিএল, ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলল বোর্ড।
বিসিসিআই অবিশ্বস্ত বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তোপ দাগেন।
উল্লেখ্য করোনা উদ্বেগের মাঝে ভারত-পাক ম্যাচ আয়োজন করে অর্থ সংগ্রহের প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের বাঁচার জন্য ভারতের উপর নির্ভর করে থাকতে হবে না, এমন মন্তব্য করেছেন মানি।
বিসিসিআইয়ের উপর ক্ষোভ উগড়ে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি।
বাঁচার জন্যে পাকিস্তান ক্রিকেটের ভারতের দরকার নেই, করোনা আবহেই বড় তোপ!