বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণের জন্য স্তব্ধ ক্রীড়াজগৎ। বিশ্বের বিভিন্ন দেশে এখন লকডাউন পরিস্থিতি। একনজরে এই লকডাউনে খেলার দুনিয়ায় কী কী আপডেট রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক।
বাড়িতেই তৈরি করুন মাস্ক, বার্তা বিরাট-রোহিতদের, দেখুন ভিডিও
Among the most important tasks today- be a part of #TeamMaskForce.
— Narendra Modi (@narendramodi) April 18, 2020
Small but essential precautions can keep us all safe.
Important to spread awareness about it... https://t.co/50vY3lF20J
মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করল ফেডারেশন। এবং করোনা ভাইরাসের জন্য আই লিগের বাকি ম্যাচগুলো পরিত্যক্ত ঘোষণা করা হল।
তাঁর নেতৃত্বে দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪ সালে। নাইটদের চ্যাম্পিয়ন করা সেই অধিনায়ক গৌতম গম্ভীর বলে দিলেন, আন্দ্রে রাসেলকে আগে পেলে আরও বেশি খেতাব পেতে পারত কেকেআর।
আরও লিখেছেন, 'আফ্রিদি নিশ্চয় ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের কথা ভুলে যায়নি। পরিসংখ্যান বলছে ফাইনালে সেদিন পাকিস্তানের বিরুদ্ধে ৫৪ বলে ৭৫ রান করেছিলাম। আফ্রিদির দেশ পাকিস্তানের বিরুদ্ধে ভারত বিশ্বকাপ জিতেছিল। আর হ্যাঁ, মিথ্যাবাদী- সুবিধাবাদী ও বিশ্বাসঘাতকদের জন্য আমি এমন আচরণই করে থাকি।'
ভারতের দুবারের বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের তোপের মুখে বুমবুম। শনিবার কড়া ভাষায় আফ্রিদিকে আক্রমণ করে গম্ভীর লিখেছেন, 'যার নিজের বয়সই মনে থাকে না, বয়স নিয়ে এত বিতর্ক। তার পড়শী দেশের ক্রিকেটারের রেকর্ড মনে থাকতে নাই পারে! শাহিদ আফ্রিদিকে সব সময়ই সব পরিসংখ্যান মনে করিয়ে দিতে হয়!'
বাইশ গজ ও ক্রিকেট মাঠের বাইরে এর আগে একাধিকবার গৌতম-আফ্রিদি কথায় লড়াইয়ে জড়িয়েছেন। ফের একবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুই ক্রিকটোর একে অন্যকে কটাক্ষ করলেন
আত্মজীবনীতে কটাক্ষ, আফ্রিদিকে কড়া ভাষায় পাল্টা জবাব দিলেন গম্ভীর
জানেন কি, আইপিএলের টুর্নামেন্টের ইতিহাসে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথম বলটি খেলেছিলেন।
জানেন কি, ২০০৮ সালে আজকের দিনেই শুরু হয়েছিল আইপিএল। আজ আইপিএলের ১৩ তম বর্ষপূর্তি।
২০১৯ ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন রাহুল। ১১১ রান করে রাহুল আউট হন।
শুভ জন্মদিন। আজ ২৮ বছরে পা দিলেন ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল।
মেয়ের সঙ্গে শিলা কী জাওয়ানি নাচলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।
View this post on InstagramIndi has asked to also do one for you guys! 😂😂 please help me someone!!!!!! #statue
A post shared by David Warner (@davidwarner31) on
ধোনির প্রত্যাবর্তন সহজ নয়, পারফরম্যান্সে নজর থাকবে নির্বাচকদের, মনে করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিন
আজ লিগের ভাগ্য নির্ধারণ বৈঠকে ফেডারেশন, ফেসবুকে মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণার ইঙ্গিত
করােনাকে হারিয়ে মে মাসের শেষ দিক থেকে ইতালিতে মাঠে ফুটবল গড়াতে পারে। প্রত্যাশায় ইতালীয় ফুটবল ফেডারেশন।
করোনা কড়াল গ্রাসে কাঁপছে বিশ্ব। এই পরিস্থিতি বিশ্বের সর্বত্র খেলার জগতের সমস্ত টুর্নামেন্ট স্থগিত রয়েছে।