করোনার কারণে ২১ দিনের লকডাউনে আজ সপ্তম দিন। একনজরে আজ খেলার দুনিয়ায় কী কী খবর রয়েছে জেনে নিন।
বেতন পাবেন না ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়রাও।
আইপিএল না হলে ক্রিকেটারদের বেতনও দিতে পারবে না ফ্রাঞ্চাইজিগুলি।
পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন মেসিও। তিন সন্তানের গল্পের বই পড়ার ছবি পোস্ট করেছেন মেসি।
করোনার কারণে গৃহবন্দি হয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন রোনাল্ডো।
করোনার কারণে গৃহবন্দি থাকুন। বার্তা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
View this post on InstagramA post shared by Cristiano Ronaldo (@cristiano) on
করোনায় গৃহবন্দি হয়েও ফিটনেস সচেতন হার্দিক পান্ডিয়া। দেখুন ভিডিও
মানবিক ডেভিড ওয়ার্নার। করোনার ভয়ভবতা জেনেও যারা ঝুঁকি নিয়ে ডাক্তারি পরিষেবা দিচ্ছেন তাঁদের জন্য যা করলেন ওয়ার্নার, ভিডিওতে দেখুন
আইপিএল নিয়ে বড় ঘোষণা হতে পারে। করোনার কারণে চলতি বছরে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ স্থগিত ঘোষণা করা হলে। ঐ উইন্ডোতে আইপিএল হতে পারে বলে সূত্রের খবর।
গৃহবন্দি হয়ে কী করছেন কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকুলাম দেখে নিন
View this post on InstagramA post shared by Brendon McCullum (@bazmccullum42) on
সব মিলিয়ে ৮০ লক্ষ টাকা দান করেছেন হিটম্যান
জাতীয় সংকটের মুহূর্তে গরীব মানুষদের মুখে খাবার তুলে দেওয়া কথা ভেবেছেন হিটম্যান।সেকারণে গরীব মানুষদের মুখে খাবার তুলে দিতে ৫ লক্ষ টাকা ও রাস্তার কুকুরদের এই অসময়ে খাবারের যোগান দিতে ৫ লক্ষ টাকা দান করেছেন।
প্রধানমন্ত্রীর তহবিলে সাহায্য ছাড়াও মহারাষ্ট্রের সরকারের ত্রাণ তহবিলে হিটম্যান ২৫ লক্ষ টাকা দান করেন
ভারতীয় দলের তারকা ওপেনার রোহিত শর্মা প্রধানমন্ত্রীর আপতকালীন রিলিফ ফান্ডে ৪৫ লক্ষ টাকা দান করেছেন
We need our country back on feet & the onus is on us. I’ve done my bit to donate 45lakhs to #PMCaresFunds, 25lakhs to #CMReliefFund Maharashtra, 5lakhs to @FeedingIndia and 5lakhs to #WelfareOfStrayDogs.Let’s get behind our leaders and support them @narendramodi @CMOMaharashtra
— Rohit Sharma (@ImRo45) March 31, 2020
এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গের গরীর মানুষদের মুখে অন্ন তুলে দিতে ৫০ লক্ষ টাকা মূল্যের চাল দান করেছেন।
করোনার বিরুদ্ধে মোকাবিলায় ১.২৫ কোটি টাকা সংগ্রহ করেছেন সানিয়া। এই অর্থ ১ লক্ষ গরীব মানুষদের মুখে খাবার ও অতি প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার জন্য ব্যবহার করা হবে।
এই লকডাউন পরিস্থিতিতে গরীব মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সানিয়া মির্জা।
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে চলছে ২১ দিনের লকডাউন। যার আজ সপ্তম দিন।